ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ১১ মে ২০২৬

দেবীদ্বারে গুণীজন সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান

এম.জে.এ মামুন:
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:৪৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / ১৮৮ বার পঠিত
কুমিল্লার দেবীদ্বার উপজেলার ঐতিহ্যবাহী মুগসাইর-এগার গ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার (৪ অক্টোবর) সকালে এক অনন্য আয়োজন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ইতিহাসে এই প্রথমবার একসাথে কৃতি শিক্ষার্থী, বিদায়ী শিক্ষক, মরণোত্তর শিক্ষক-কর্মচারী এবং সমাজ উন্নয়নে অবদান রাখা প্রবীণ গুণীজনদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও সূধীজনদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. শেখ মো. মজিবুর রহমান তার বক্তৃতায় বলেন, “আলোকিত সমাজ নির্মাণে গুণীজনদের পথ অনুসরণ করেই আমাদের এগোতে হবে। গুণীজনদের সম্মানিত করলেই সমাজ সম্মানিত হবে। শিক্ষায় আমরা এগিয়েছি, কিন্তু গুণগত শিক্ষায় পিছিয়ে আছি। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের একসাথে কাজ করতে হবে।”
তার এই বক্তব্যে উপস্থিত সবাই সম্মতির সুর তোলেন এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুগসাইর-এগার গ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাজী মো. ইউনুছ মিয়া। সঞ্চালনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. এমদাদুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউছুফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মো. জাকারিয়া ম্যানেজার, বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ নজরুল ইসলাম, প্রকৌশলী মো. রমিজ উদ্দিন, ফিউচার বিল্ডার্স লিমিটেডের পরিচালক মো. সাজেদুল আলম বাদল, চিত্রা ইমপেক্সের নির্বাহী পরিচালক মো. এরশাদ আলম মজুমদার, নিজা এন্টারপ্রাইজ লিমিটেডের নির্বাহী কর্মকর্তা মো. রিফাত হোসাইন বাছির।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন বিশিষ্ঠ সমাজ সেবক নোয়াব মেম্বার বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মো. সফিকুল ইসলাম, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন।
এসময় তিনি বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, দেশপ্রেম ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এটি বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে একটি দৃঢ় সেতুবন্ধন সৃষ্টি করবে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন দাতা সদস্যদের নামে নামফলক উন্মোচন, বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান কার্যক্রম পর্যন্ত একটি প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ
এমন উদ্যোগকে অতিথি ও স্থানীয়রা ‘দৃষ্টান্তমূলক আয়োজন’ বলে উল্লেখ করেন এবং এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

দেবীদ্বারে গুণীজন সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান

সর্বশেষ পরিমার্জন: ০৮:৪৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫