ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন- বিএনপি নেতা মোঃ রাসেদ খান

মোল্লা তানিয়া ইসলাম তমা
- সর্বশেষ পরিমার্জন: ০২:২৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
- / ৫৭ বার পঠিত

বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ডবাসী তথা দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষীসহ দলীয় নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানার ধউর এলাকার স্থায়ী বাসিন্দা ও বিএনপি নেতা মোঃ রাসেদ খান। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নববর্ষের ঊষালগ্নে আমার অগণিত সমর্থক, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীসহ পুরো দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের এক আলোকিত আনন্দময় উৎসব।
এ উৎসব সুপ্রাচীন ঐতিহ্যের তরঙ্গায়িত রূপ। পহেলা বৈশাখ থেকেই শুরু হয় নতুন বছরকে বরণ করে নেওয়ার আকুলতা। নতুন বছর মানেই অতীতের সব ব্যর্থতা পেছনে ফেলে নতুন উদ্দীপনা ও উৎসাহে গতিশীল কর্মপ্রবাহে সুন্দর, সমৃদ্ধ আগামী নির্মাণ করা। বিএনপি নেতা মোঃ রাসেদ খান আরও বলেন, প্রতিটি উৎসবের অন্তস্থল থাকে ধনী-গরীব নির্বিশেষে সব মানুষের মিলন, পরোক্ষে একটি জাতির নানা সম্প্রদায়, ধর্ম-গোষ্ঠীকে সংযুক্ত করে নানাভাবে। ১৪৩২ বাংলা সনের প্রথমদিনের নতুন আলোতে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে কায়মনোবাক্যে দেশের সব মানুষের সুখ ও শান্তির জন্য প্রার্থনা করছি। বিএনপি নেতা মোঃ রাসেদ খান বলেন, নববর্ষের নতুন সকালে মহান আল্লাহর কাছে সকলের ব্যক্তিগত, পারিবারিক তথা জাতীয় সব পর্যায়ে সুখ ও শান্তি কামনা করি। ১৪৩২ বাংলা সনের প্রত্যুষের প্রথম আলোয় আমি আমার প্রাণপ্রিয় ৫৪নং ওয়ার্ড বাসীসহ পুরো দেশবাসীকে আবারও জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ নববর্ষ ।
আরও পড়ুন:




















