ঢাকা, বাংলাদেশ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

দেশ খণ্ডিত করার ষড়যন্ত্র হলে রুখে দাঁড়াবে জনগণ: মোস্তফা আমীর ফয়সল

মোঃ রায়হান মাহামুদ:   দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে নেতাকর্মী ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল।
তিনি বলেছেন, “দেশের কোনো অংশ নিয়ে আলাদা রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র হলে এদেশের মানুষ তা মেনে নেবে না। দেশের ১৯ কোটি মুসলমানসহ ২০ কোটি মানুষ জীবন থাকতে বাংলার এক ইঞ্চি জমিও কেউ কেড়ে নিতে পারবে না।”
বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তফা আমীর ফয়সল বলেন, দেশের বর্তমান বাস্তবতায় প্রতিরক্ষা ও সমরশক্তি বাড়াতে দ্রুত পদক্ষেপ নিতে হবে। বিমান, নৌ ও সামরিক শক্তিতে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের প্রতিরক্ষার বিষয়ে কোনো আপস করা যাবে না।
তিনি আরও বলেন, দেশের মানুষ বিভিন্ন সময়ে স্বাধীনতা, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে। ১৮৫৭ থেকে ১৯৪৭, ১৯৭১, ১৯৯০ এবং ২০২৪—প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলন-সংগ্রামে এ দেশের মানুষ ত্যাগ স্বীকার করেছে। তাই দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে এবং কেক কাটার মাধ্যমে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এ সময় জাকের পার্টির মহাসচিব শামীম হায়দারসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মী, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং দেশের বিভিন্ন স্থান ও বিদেশ থেকে আগত ভক্ত-অনুসারীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবিতে সুজনের মানববন্ধন

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
26 August 2026

সমর্থকদের রোষানলে আলভারেজ, কাটছে না অস্বস্তি

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

দেশ খণ্ডিত করার ষড়যন্ত্র হলে রুখে দাঁড়াবে জনগণ: মোস্তফা আমীর ফয়সল

সর্বশেষ পরিমার্জন : ০৫:১৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬