ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
দৈনিক জনবাণীর পত্রিকার ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মফিজুল ইসলাম ,বিশেষ প্রতিনিধি, নীলফামারী
- সর্বশেষ পরিমার্জন: ০২:২৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / ২৪ বার পঠিত

মফিজুল ইসলাম ,বিশেষ প্রতিনিধি, নীলফামারী: দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে নীলফামারীতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে শহরের উকিলের মোড়ে জাতীয় সাংবাদিক সংস্থা নীলফামারী জেলা অফিস কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কেক কাটার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে দৈনিক জনবাণী পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি ও জেলা জাতীয় সাংবাদিক সংস্থা’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মানিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জজ কোর্টের মাননীয় জিপি ও জেলা জাতীয় সাংবাদিক সংস্থা’র আইন বিষয়ক উপদেষ্টা সিনিয়র বিজ্ঞ আইনজীবী এডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, নীলফামারী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা চৌধুরী, নীলফামারী জেলা জজ কোর্টের নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের মাননীয় পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান রিনো। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দি ফিনেন্সিয়াল এক্সপ্রেস এর জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আবু মুছা ভূইয়া, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক আতিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও আরটিভি জেলা প্রতিনিধি হাসান রাব্বি প্রধান, চ্যানেল আই জেলা প্রতিনিধি আনোয়ারুল আলম প্রধান, জাতীয় সাংবাদিক সংস্থা নীলফামারী জেলার সভাপতি আব্দুল মালেক, দৈনিক নীলকথার স্টাফ রিপোর্টার লোকমান আলী, দৈনিক যায়যায় দিন প্রত্রিকার স্টাফ রিপোর্টার এস এ প্রিন্স, জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রাজ ও সাধারণ সম্পাদক রিয়াদ ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা ডিমলা উপজেলা শাখার সভাপতি মফিজুল ইসলাম, দৈনিক নাগরিক ভাবনা বিশেষ প্রতিনিধি নীলফামারী ও সাধারণ সম্পাদক মো.নয়ন ইসলাম দৈনিক আজকের বসুন্ধরা ডিমলা উপজেলা প্রতিনিধি, জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি ও দৈনিক সংবাদ মহনার স্টাফ রিপোর্টার মজিবুল ইসলাম, দৈনিক বাংলাদেশ সমাচার জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম বাচ্চু, মোঃখলিলুর রহমান নীলফামারীসহ জেলা ও উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থা’র নেতৃবৃন্দরা বিভিন্ন প্রিন্ট মিডিয়া গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দৈনিক জনবাণী পত্রিকার দীর্ঘদিনের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মশিউর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক রাজা আহমেদ।



















