ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

দৌলতদিয়া যৌনপল্লী থেকে ৩০ পুরিয়া হেরোইন সহ আটক -১ 

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • / ৮৮ বার পঠিত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বৃহত্তম  দৌলতদিয়া যৌনপল্লী থেকে ৩০ পুরিয়া হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেফতারকৃত নিরব শেখ (১৯)। সে দৌলতদিয়া ইউনিয়নের শামসু মাস্টার পাড়ার বাসিন্দা এবং চিহ্নিত মাদক কারবারি শহীদ শেখ ওরফে টুপি শহীদের ছেলে। পুলিশ সূত্রে  জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকালে দৌলতদিয়া বৃহত্তম যৌনপল্লীর ভিতরে জনৈক হাসেম ফকিরের বাড়ীর সামনে থেকে নিরব শেখকে আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ বিষয়ে, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জাতীয় দৈনিক নাগরিক ভাবনাকে বলেন , গ্রেফতারকৃত আসামি নিরব শেখের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এবং রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। ওসি আরো বলেন, গ্রেফতারকৃত নিরব শেখের বাবা টুপি শহীদ একজন চিহ্নিত মাদক কারবারি। এবং তার বাবার বিরুদ্ধেও   থানায় বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

দৌলতদিয়া যৌনপল্লী থেকে ৩০ পুরিয়া হেরোইন সহ আটক -১ 

সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫