কুড়িগ্রাম-১ এ জনপ্রিয়তার শীর্ষে রানা
ধানের শীষকে বিজয়ী করতে নেতাকর্মী ও পরিবারের সদস্যদের ব্যাপক জনসংযোগ

- সর্বশেষ পরিমার্জন: ০৭:২০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ৭৮ বার পঠিত

মনিরুজ্জামান, বিশেষ প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম ১ আসনে ধানের শীষের প্রার্থী সাইফুর রহমান রানাকে বিজয়ী করতে নেতাকর্মী ও পরিবারের সদস্যদের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। ভোর থেকে শুরু করে মধ্য রাতেও চলে প্রচারণা। প্রার্থীর সহধর্মিনী শামীমা রহমান আপন প্রত্যন্ত অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে বলছেন ধানের শীষের কথা। জনসমাগম দেখলেই করছেন খুলি বৈঠক। চলতি পথে পথসভা ভোট চাইছেন ধানের শীষের জন্য। সংসদীয় আসনের বিভিন্ন জায়গায় এ পর্যন্ত একাধিক বার যাওয়া পড়েছে বলে জানিয়েছেন স্বামীমা রহমান আপন।
অন্যদিকে ভাগিনা আশিকুর রহমান আকাশও মামা সাইফুর রহমান রানার পক্ষে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, মতবিনিময় এবং লিফলেট বিতরণ করে ভোট চাইছেন ধানের শীষের পক্ষে। এ সময় প্রার্থীর নির্বাচনী অঙ্গীকার ও এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারী ও তরুণ ভোটারদের সম্পৃক্ত করতে এরকম প্রচারণায় বেশি সময় দিচ্ছেন বলে জানিয়েছেন আশিকুর রহমান আকাশ।


















