ব্রাহ্মণবাড়িয়া(৫)নবীনগর আসনে বিএনপির প্রার্থী এডভোকেট এম এ মান্নান বলেন
ধানের শীষের বিজয়ের বিকল্প নেই

- সর্বশেষ পরিমার্জন: ০৩:২৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০৯ বার পঠিত

আবু হাসান আপন,নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া(৫)নবীনগর আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট এম এ মান্নানকে বিজয়ী করার লক্ষ্যে নবীনগর উপজেলায় বিএনপির উদ্যোগে রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নবীনগর পৌর বিএনপির আয়োজনে নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া–৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুল মান্নান।প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আব্দুল মান্নান বলেন,
“দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। ব্রাহ্মণবাড়িয়া–৫ আসনের মানুষ আজ ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে তারা ধানের শীষকে বিজয়ী করবে, ইনশাআল্লাহ।”তিনি আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের সামনে ভূমিদস্যু, দখলদার, চাঁদাবাজ, সন্ত্রাসী ও ঋণখেলাপিদের পরাজিত করার সুবর্ণ সুযোগ এসেছে।” আমি নির্বাচিত হলে ব্রাহ্মণবাড়িয়া–৫ আসন থেকে বালু সন্ত্রাসীদের সিন্ডিকেট চিরতরে নির্মূল করার অঙ্গীকার করেন তিনি। পাশাপাশি অর্থনৈতিক বৈষম্য দূর করে নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন।এ সময় তিনি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা এবং সাধারণ মানুষের সেবক হিসেবে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মো. জসিম, সালাহউদ্দিন ভূইয়া শিশির, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল বাকী, সহ-সভাপতি মো. মলাই মিয়া এবং সহ-আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আশরাফ রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা বলেন, নবীনগরের মাটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। দীর্ঘ প্রতীক্ষার পর এই নির্বাচনে সাধারণ মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। জনসভায় উপস্থিত জনসমুদ্রই প্রমাণ করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।জনসভায় নবীনগর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ ভোটার অংশগ্রহণ করেন।


















