ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
মাদারীপুর-২ আসন
ধানের শীষ প্রতীকের পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে- বাবুল মোল্লা

মোল্লা তানিয়া ইসলাম তমা, মাদারীপুর
- সর্বশেষ পরিমার্জন: ০২:৫৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০৫ বার পঠিত

মোল্লা তানিয়া ইসলাম তমা, মাদারীপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, মাদারীপুর- ২ আসনে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, মাদারীপুর জেলা বিএনপি’র সদস্য সচিব ও ৪৫ বছর যাবৎ ছাত্রদল থেকে শুরু করে যুবদল জেলা বিএনপি’র নেতৃত্ব দেয়া রাজপথের পরীক্ষীত সক্রিয় নেতা জাহান্দার আলী জাহানের পক্ষে ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ছিলারচর ইউনিয়ন বিএনপির একাধারে ১৮ বছরের সভাপতি মোঃ বাবুল মোল্লা । তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সাথে নিয়ে এলাকার বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান । পথচারী, রিকশাচালক, সিএনজিচালক, দোকানি, ফুটপাতের ক্রেতা- বিক্রেতা, নারী সমাজ ও বিভিন্ন হাট বাজারে আসা সাধারণ ভোটারদের হাতে জাহান্দার আলী জাহানের ধানের শীষের নির্বাচনি লিফলেট বিতরণ করেন । বিএনপি নেতা বাবুল মোল্লা প্রতিনিয়ত গণসংযোগ করেন এবং বিভিন্ন গণসংযোগে
ভোটারদের উদ্দেশ্যে বলেন, ধানেরশীষ জিতলে বাংলাদেশ জিতবে। তিনি আরো বলেন, বেহেস্তের টিকিট বিক্রি কারীদের থেকে সাবধান থাকতে হবে । ভোটের নামে যারা বেহেস্তের টিকিট বিক্রি করছেন তারাও যে বেহেস্তে যাবেন তার কি কোন গ্যারান্টি আছে? মিথ্যা বলার দায়ে তাদেরকেও আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করতে পারেন। বিএনপি নেতা বাবুল মোল্লা আরও বলেন, জাহান্দার আলী জাহান আপনাদেরই সন্তান। বিগতদিনে সুখে দুঃখে সর্বদা আপনাদের পাশে ছিল আগামীতেও থাকবে ইনশাআল্লাহ । এই নির্বাচনে বাংলাদেশর মানুষ ধর্ম ব্যবসায়ীদের প্রত্যাখান করবেন।“যারা দীর্ঘদিন ধরে ধর্মকে পুঁজি করে রাজনীতি করেছে তাদেরকে মানুষ আর বিশ্বাস করেনা । উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্র রক্ষা করাই বিএনপির কাজ । তাই জনগন বিএনপিতেই আস্থা রাখবেন বলেও তিনি আশাবাদ ব্যাক্ত করেন । “বাংলাদেশের মানুষ এখন আর মিথ্যাচার পছন্দ করেন না । যারা ধর্ম নিয়ে ব্যবসা করেছে—আজ তারাই নতুন কৌশলে মাঠে নেমেছে । জনগণকে তাদের থেকে সতর্ক থাকার জন্যও আহ্বান জানান বিএনপি নেতা বাবুল মোল্লা । তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ভোট আপনাদের পবিত্র আমানত । দেশ ও গণতন্ত্র রক্ষার জন্য সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। বাংলাদেশ এখন বিএনপি এবং তারেক রহমানের হাতেই নিরাপদ।

















