ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশে
নওগাঁয় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন: ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে উদ্যোগ

মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ
- সর্বশেষ পরিমার্জন: ১১:২৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / ৭৭ বার পঠিত

মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ: ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো প্রাণঘাতী রোগ প্রতিরোধ এবং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার লক্ষ্যে নওগাঁয় শুরু হয়েছে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) বেলা ১১ টার সময় নওগাঁ জেলা শহরের ছোট যমুনা নদীর পশ্চিম তীরে (পুরাতন হাসপাতাল সংলগ্ন নদীর ঘাটে) এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা ( ভিপি রানা ), জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, একুশে পরিষদ নওগাঁর সভাপতি অ্যাডভোকেট ডি এম আব্দুল বারীর নেতৃত্বে সংগঠনের সদস্যবৃন্দ, জামায়াতে ইসলামী বাংলাদেশ নওগাঁ জেলা শাখার নেতাকর্মীরা, পরিবেশবাদী সংগঠন বাপা, বিডি ক্লিনের স্বেচ্ছাসেবক, নওগাঁ পৌরসভার কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরা। উদ্বোধনের পরপরই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু নিজ হাতে কোদাল দিয়ে আবর্জনা অপসারণ করে নির্ধারিত স্থানে ফেলেন, যা উপস্থিত সকলের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করে। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “পরিবেশ পরিচ্ছন্ন রাখা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সবার নৈতিক দায়িত্ব। সম্মিলিত সচেতনতার মাধ্যমেই আমরা আমাদের শহর ও নদীকে দূষণমুক্ত রাখতে পারি। তিনি আরও বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশের বিকল্প নেই এবং এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে। একুশে পরিষদ নওগাঁর সভাপতি অ্যাডভোকেট ডি এম আব্দুল বারী বলেন, “নদী আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। নদীকে দখল ও দূষণমুক্ত রাখা আমাদের সকলের দায়িত্ব।” পরে এমপি জাহিদুল ইসলাম ধলুর নেতৃত্বে নওগাঁ ব্রিজের নিচে, গাঁজাগোলা মোড় (ফুল পট্টি) ঘাট এবং পার-নওগাঁ ধোপাপাড়া ঘাটসহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় স্থানীয় অসংখ্য সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং এ উদ্যোগকে সাধুবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে চালু থাকলে নওগাঁ একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে উঠবে।


















