ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
নওগাঁয় হৃদয়ময় আবহে নবান্ন উৎসব উদযাপিত

মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ :
- সর্বশেষ পরিমার্জন: ০২:১৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / ৫২ বার পঠিত

নওগাঁ জেলা শহরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নবান্ন উৎসব-২০২৫ উদযাপিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত একুশে পরিষদ নওগাঁর অস্থায়ী কার্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত এই উৎসব ঘিরে সংগঠনটির নেতৃবৃন্দ, সাধারণ সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। উৎসবের শুরুতেই নবান্নের ঐতিহ্য, কৃষিভিত্তিক সংস্কৃতি ও বাংলার গ্রামীণ জীবনবোধ নিয়ে বক্তব্য উপস্থাপন করেন একুশে পরিষদের কার্যকরী পরিষদের সদস্যরা। বক্তারা বলেন, নবান্ন শুধু নতুন ধান ওঠার আনন্দ নয়; এটি বাংলার জীবন-সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এবং চিরন্তন উৎসবের ধারাবাহিকতা। পরবর্তী পর্বে সংগীত পরিবেশনা, কবিতা আবৃত্তি, বিবৃতি পাঠসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। একুশে পরিষদের তরুণ শিল্পীরা নবান্ন উৎসবের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে মনোমুগ্ধকর পরিবেশনা করলে উপস্থিত দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করেন। সাংস্কৃতিক পর্ব শেষে নতুন ধানের পায়েস দিয়ে অতিথি ও উপস্থিত সদস্যদের আপ্যায়ন করা হয়, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। নবান্নের আত্মিক আনন্দ, মিলনমেলা ও বাংলার হাজার বছরের কৃষি-ঐতিহ্যের স্পর্শে পুরো অনুষ্ঠানস্থল যেন উজ্জ্বল হয়ে ওঠে। একুশে পরিষদ নওগাঁর নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও তারা নবান্ন উৎসবসহ নওগাঁর সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় আরও বড় আকারে এ ধরনের আয়োজন করতে চান।


















