ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
নদীতে পাথর উত্তোলনের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা

মফিজুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, নীলফামারী
- সর্বশেষ পরিমার্জন: ১২:৪১:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ৭৭ বার পঠিত

মফিজুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের চিত্র ধারণ করাকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর হামলা, মারধর, অর্থ ও মোবাইল ছিনতাই এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ডিমলা থানায় এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি বিকেলে টেপাখড়িবাড়ী ইউনিয়নের, তিস্তা বাজার সংলগ্ন গোরিং বাঁধ এলাকায় কয়েকজন ব্যক্তি বোমা মেশিন ব্যবহার করে অবৈধভাবে পাথর উত্তোলন করছিলেন। বিষয়টি জানতে পেরে সাংবাদিক মোঃ বাদশা প্রামাণিক (৫০) তার সহকর্মী নুর মোহাম্মদ সুমনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে যান এবং পাথর উত্তোলনের ভিডিও ও ছবি ধারণ করেন।
পরবর্তীতে তারা ডিমলা সদরে ফেরার পথে ২১ নম্বর বাঁধের মাঝামাঝি এলাকায় পৌঁছালে একদল ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তাদের পথরোধ করে। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ভিডিও ও ছবি মুছে ফেলতে চাপ দিলে বাদী অপারগতা প্রকাশ করেন। এ সময় তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করা হয়। এতে তার চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা বাদীর প্যান্টের পকেট থেকে নগদ ৮৬ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তার ভিভো এস-২০০ মডেলের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পাশাপাশি তার সঙ্গীর কাছ থেকেও একটি মোবাইল ফোন জোরপূর্বক নিয়ে যায়। ছিনতাইকৃত মোবাইল দুটির আনুমানিক মূল্য এক লাখ ৩০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, পরে অভিযুক্তরা টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের সংলগ্ন সড়কে এনে বাদী ও তার সহকর্মীকে পুনরায় মারধর করে এবং প্রকাশ্যে মানসম্মানহানি করে। এ সময় তারা হুমকি দেয়—ভবিষ্যতে তিস্তা নদীর পাড়ে গেলে তাদের হত্যা করে লাশ গুম করা হবে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। পরে আহত বাদী ডিমলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এজাহারে একাধিক ব্যক্তির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
ডিমলা থানার একটি সূত্র জানায়, অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়রা জানান, তিস্তা নদীর ওই এলাকায় দীর্ঘদিন ধরেই অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগ রয়েছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকাবাসী দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



















