নবনির্বাচিত জাতীয় সংসদ উপস্থিতিতে হালুয়াঘাটে মাসিক মতবিনিময়

- সর্বশেষ পরিমার্জন: ০৫:২৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / ৪৪ বার পঠিত

সমীর সরকার, ময়মনসিংহ, বিশেষ প্রতিনিধি: ১ মার্চ/২৬ রোজ রবিবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা প্রশাসন হালুয়াঘাটের উদ্যোগে আয়োজিত মাদক নির্মূলে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে মাননীয় সংসদ সদস্য সালমান ওমর রুবেল (ধোবাউড়া-হালুয়াঘাট, ময়মনসিংহ ১) উপস্থিত ছিলেন।এছাড়াও সহকারী কমিশনার ভূমি জন্নাত, এ এসপি সার্কেল মিজানুর রহমান, সহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাদের পাশাপাশি স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদের ইমাম-খতিব, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংস্থার প্রধান, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খানের সভাপতিত্বে আলোচনা শেষে সবার মতামতের ভিত্তিতে বেশকিছু সিদ্ধান্ত গৃহীত হয়।
মাদকের স্পটসমূহে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হবে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক প্রতিটি ওয়ার্ডে ও বাজারে মাদক নিয়ন্ত্রণ কমিটি গঠন করে নিয়মিত মনিটরিং করবেন। এই কমিটিতে ইমাম, শিক্ষক, অধূমপায়ী ব্যক্তি, ছাত্রসংগঠনের ব্যক্তি, সামাজিকভাবে গণ্যমান্য ব্যক্তিবর্গ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন। কমিটির কার্যক্রম মূল্যায়নের জন্য একমাস পরে আবারও সভা করা হবে এবং অগ্রগতি নিয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে।
শিক্ষা প্রতিষ্ঠানেও অনুরূপ কমিটি গঠন করে শিক্ষার্থীদের গতিবিধি ও মাদকের সাথে সংশ্লিষ্টতা যাচাই করা হবে।
সন্ধ্যা ৮.০০ টার পর শিক্ষার্থীরা অযথা বাইরে ঘোরাঘুরি করতে পারবেনা। অযথা ঘোরাঘুরি করলে আইন শৃঙ্খলা বাহিনির জিজ্ঞাসাবাদের আওতায় আসবে এবং সন্দেহ হলে তাকে আইনের হেফাজতে আনা হবে। অভিভাবকদেরও এই বিষয়ে জানানো/জিজ্ঞাসাবাদ করা হবে।
ইউনিয়ন পর্যায়ে দোকানপাট ১০.০০ টার পর খোলা রাখা যাবেনা। হাইওয়ে ও পৌরসভার অভ্যন্তরের দোকানপাট ১১.০০ পর্যন্ত খোলা রাখা যাবে। দোকানপাটে লুডু, জুয়া বা ক্যারম খেলা যাবেনা।
ইমামগন প্রতি জুম্মার বয়ানে মাদকের কুফল নিয়ে আবশ্যিকভাবে বক্তব্য দিবেন।
গ্রাম পুলিশ নিয়মিত দোকান বন্ধ ও বিভিন্ন আড্ডার যায়গা পরিদর্শন করে রিপোর্ট দিবেন।
মাদক বিরোধী অবস্থান জানানোর জন্য মাইকিং করা হবে।
সকল সংস্থা সমন্নিতভাবে এই অভিযান পরিচালনা করবে।
আগামী একমাস পর একই বিষয়ে মিটিং করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহন করা হবে।



















