ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

নবীজির (সা.) আদর্শে জীবন গড়লেই মিলবে শান্তি ও কল্যাণ: ছারছীনার পীর ছাহেব

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:   আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন, নবীজি (সা.) শুধু ইবাদতের শিক্ষা দেননি; মানুষের সঙ্গে সদাচরণ, পরিবার ও প্রতিবেশীর অধিকার, অসহায়-দরিদ্রের পাশে দাঁড়ানো এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার বাস্তব শিক্ষা দিয়েছেন।
তাঁর আদর্শ জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করলেই ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব। তিনি বলেন, বর্তমান সময়ে হিংসা, বিভেদ, নৈতিক অবক্ষয় ও মূল্যবোধের সংকট বেড়েছে। এর অন্যতম কারণ মানুষ কুরআন-সুন্নাহ ও রাসুলুল্লাহ (সা.) এর আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে। নবীজির (সা.) সত্যবাদিতা, আমানতদারি, ধৈর্য, ক্ষমাশীলতা ও মানবিকতার শিক্ষা অনুসরণ করলে সমাজে ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব।
শনিবার (১৫ আগস্ট) পিরোজপুরের মঠবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন ও ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.) এর দ্বিতীয় ইন্তেকালবার্ষিকী উপলক্ষে আয়োজিত ঈসালে সওয়াব, ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নবীপ্রেম শুধু মুখে প্রকাশ নয়; তাঁর সুন্নাহ অনুসরণ ও চরিত্র ধারণের মধ্যেই প্রকৃত নবীপ্রেমের প্রকাশ। নবীজির (সা.) আদর্শকে জীবনের পথনির্দেশ হিসেবে গ্রহণ করলে দুনিয়ায় শান্তি ও আখিরাতে কল্যাণ লাভ করা সম্ভব।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়ায়ে নেছারীয়া দীনিয়ার নায়েবে মুদীর মাওলানা মামুনুল হক, যুব হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মো. মফিজ উদ্দীনসহ অনেকে।

Share this news as a Photo Card

জনপ্রিয়

রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
24 August 2026

দুপচাঁচিয়ায় গাঁজাসহ স্বামী -স্ত্রী সহ গ্রেপ্তার ৩

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

নবীজির (সা.) আদর্শে জীবন গড়লেই মিলবে শান্তি ও কল্যাণ: ছারছীনার পীর ছাহেব

সর্বশেষ পরিমার্জন : ১১:৩৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬