ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

নবীনগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা

আবু হাসান আপন, নবীনগর(ব্রাহ্মণবাড়ীয়া)
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৪৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪০ বার পঠিত

আবু হাসান আপন, নবীনগর(ব্রাহ্মণবাড়ীয়া): নবীনগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও শিশুদের চিত্রাংকণ এবং সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান। সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এম এ মান্নান, নবনির্বাচিত সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুর, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মান্নান বলেন, নবীনগর উপজেলাকে সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ বালু উত্তোলনমুক্ত করে একটি মডেল উপজেলায় রূপান্তর করা হবে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না—এমন কঠোর বার্তা দেন তিনি। একই সঙ্গে তিনি জানান, নির্মাণাধীন নবীনগর–আশুগঞ্জ সড়ক যেন নবীনগর বাজারের ক্ষতি না করে বাস্তবায়ন করা যায়, সে লক্ষ্যে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করে যাচ্ছেন।

আলোচনা সভা শেষে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত শিশুদের চিত্রাংকণ ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নবীনগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা

সর্বশেষ পরিমার্জন: ০৪:৪৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬