নবীনগরে এডভোকেট এম এ মান্নানের পক্ষে লিফলেট বিতরণ

- সর্বশেষ পরিমার্জন: ০১:২৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ৫২ বার পঠিত

আবু হাসান আপন,নবীনগর(ব্রাহ্মণবাড়ীয়া): ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের চিত্রী গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এডভোকেট এম এ মান্নানের পক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে সৌদি আরব প্রবাসী রমজান হোসেন চৌধুরীর নেতৃত্বে চিত্রী লঞ্চঘাট থেকে শুরু করে সাহেব বাড়ি, মধ্যপাড়া, মাইজহাটি, কান্দাহাটি দক্ষিণপাড়া সহ এলাকার বিভিন্ন সড়ক পদক্ষিণ করে এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় নেতাকর্মীরা ভোটারদের মধ্যে এডভোকেট এম এ মান্নানের পক্ষে সমর্থন কামনা করেন।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. ইদ্রিস মিয়া, মো. নুরুল হোসেন মাস্টার, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মো. রবিউল্লাহ, পশ্চিম ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. মন মিয়া, সৌদি আরব প্রবাসী মো. হাবিব মিয়া, উপজেলা বিএনপির সদস্য মমিন চৌধুরী, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জামাল মিয়া, বিএনপি নেতা মো. হাবিব মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ এ সময় বলেন, এডভোকেট এম এ মান্নান জনগণের ভোটে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন। তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।


















