ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

নবীনগরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

আবু হাসান আপন, নবীনগর, ব্রাহ্মণবাড়ীয়া
  • সর্বশেষ পরিমার্জন: ০১:২০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪৯ বার পঠিত

আবু হাসান আপন, নবীনগর, ব্রাহ্মণবাড়ীয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সাতঘরহাটি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের নাম ইসমাইল (৬২)।

সরজমিনে গিয়ে জানাজায়, নিহত ইসমাইল মৃত আবদুল রাজ্জাকের ছেলে। তার সঙ্গে ছোট ভাই আলকাসের দীর্ঘদিন ধরে জমিজমা ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। বুধবার দুপুরে বাড়ির জমির মালিকানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে তা তুমুল বাকবিতণ্ডায় রূপ নেয়।

বিরোধের এক পর্যায়ে আলকাস তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে বড় ভাই ইসমাইলের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য বুধবার বিকেলে গ্রাম্য সালিশ বসার কথা ছিল। তবে তার আগেই সকালে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং তা প্রাণঘাতী রূপ নেয়।

ঘটনার পর থেকেই অভিযুক্ত আলকাস ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নবীনগর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ভাইদের মধ্যে পূর্ব বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নবীনগরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

সর্বশেষ পরিমার্জন: ০১:২০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬