নবীনগরে বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত করায় আলাউদ্দিন আহমেদ কে গণসংবর্ধনা

- সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ৪২ বার পঠিত

ব্রাহ্মণবাড়ীয়া জেলা নবীনগর উপজেলা বিটঘর ইউনিয়নের কৃতি সন্তান আলাউদ্দিন আহমেদ বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত করায় আজ মঙ্গলবার বিকেলে বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় মাঠে এই গণসংবর্ধনা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
নবীনগর উপজেলা বিএনপির সহ সভাপতি ও বিটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ শওকত উসমানের সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগর উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়ীয়া জেলা সাবেক আহবায়ক ব্রাহ্মণবাড়ীয়া (৫) আসনের বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট এম এ মান্নান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়ীয়া জেলা বিএনপির সদস্য ও নবীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, মো: রহমত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়ীয়া জেলা বিএনপির সদস্য, মাসুদুল ইসলাম মাসুদ,নবীনগর উপজেলা বিএনপির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড: মোজাম্মেল হক জালাল,নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু,নবীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিন (মহিন),নবীনগর পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মো: হাসিবুল হাদিস (শাহিন),নবীনগর উপজেলা বিএনপির ২নং সাংগঠনিক সম্পাদক মো: দেলোয়ার হোসেন(সোহেল),নবীনগর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান,সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
গণ সংবর্ধনা ও জনসভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ জনপ্রিয় কন্ঠ শিল্পী মনির খান গান পরিবেশ করেন।


















