ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
নলছিটিতে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নলছিটি প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০১:৪৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
- / ৭০ বার পঠিত

বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের রায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি মোঃ মামুনকে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ। গ্রেফতারকৃত মামুন নলছিটি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নান্দিকাঠি এলাকার বাসিন্দা। ২০২১ সালে বরিশাল সদরে একটি প্রতারণা মামলায় জড়িত থাকায় আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড ও ৫,০০০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডও যুক্ত হয় রায়ে। রায়ের পর থেকে পলাতক থাকায় নলছিটি থানার এএসআই কাওসার আহম্মেদ সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ৭ এপ্রিল রাত ৭টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে নান্দিকাঠির লাইফ কেয়ার ক্লিনিক সংলগ্ন তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য আদালতে প্রেরণ করা হবে।
আরও পড়ুন:























