নলছিটিতে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, মোস্তফা কামালের গ্রেপ্তার দাবি

- সর্বশেষ পরিমার্জন: ০৫:৫৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- / ৬০ বার পঠিত

ঝালকাঠির নলছিটিতে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে আমার দেশ পাঠক মেলা, নলছিটি উপজেলা শাখা।
মানববন্ধনে অংশ নেন সাংবাদিক, শিক্ষক, ছাত্রসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধান অতিথি ছিলেন আমার দেশ ঝালকাঠি জেলা প্রতিনিধি শফিউল আজম টুটুল। সভাপতিত্ব করেন উপজেলা প্রতিনিধি কুদ্দুস তালুকদার। বক্তব্য দেন নলছিটি প্রেসক্লাবের সভাপতি মো. এনায়েত করিম, সহসভাপতি মিলন কান্তি দাস, সাধারণ সম্পাদক কে এম সবুজ, মোস্তাফিজুর রহমান মনু, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম পলাশ, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি খালিদ হাসান ও যায়যায়দিন প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রিপন।
বক্তারা অভিযোগ করেন, মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ৭১ টিভির মালিক মোস্তফা কামাল আমার দেশ পত্রিকায় দুর্নীতির খবর প্রকাশিত হওয়ায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তারা মোস্তফা কামালের গ্রেপ্তার এবং ৭১ টিভি বন্ধের দাবি জানান।


















