ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
নলছিটিতে যুগান্তরের রজত জয়ন্তী উদযাপিত

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৫:২১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ৪৪ বার পঠিত

নলছিটি( ঝালকাঠি) প্রতিনিধি : সব সময় নিপীড়িতদের পাশেই রয়েছে যুগান্তর। অতীতেও ছিল ভবিষ্যতেও থাকবে। গত বছরের জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যুগান্তরের অনন্য ভূমিকা এর বাস্তব উদাহরণ। বাংলাদেশের অনেক নামি দামি পত্রিকা ফ্যাসিস্ট হাসিনা সরকারের দালালে পরিণত হয়েছিল। যুগান্তর ছিল এর ব্যতিক্রম। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের মন জয় করেছে এ পত্রিকাটি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রেখে আরও এগিয়ে যাক যুগান্তর। যুগান্তরের রজত জয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে(১২ টায়) ঝালকাঠির নলছিটি প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা শেষে আলোচনা সভায় উপস্থিত বক্তারা এসব কথা বলেন। স্বজন সমাবেশ ও যুগান্তরের নলছিটি প্রতিনিধি এ অনুষ্ঠানের আয়োজন করে। যুগান্তরের নলছিটি প্রতিনিধি মো. এনায়েত করিমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম, বিশেষ অতিথি নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা (সেলিম ), পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা জাকির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের এ উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা শাহ জালাল হোসেন, নলছিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এন টিভির জেলা প্রতিনিধি কে. এম. সবুজ প্রমুখ। এ সময় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. ওবায়দুল ইসলাম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক সৈয়দ এম. এ সালাম, নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কায়কোবাদ তুপন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম পলাশ, নলছিটি প্রেসক্লাবের সাবেক সভাপতি আ. কুদ্দুস তালুকদার, সাধারণ সম্পাদক খলিলুর রহমান মৃধাসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং স্বজন সমাবেশের সদস্যসহ সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে যুগান্তরের সমৃদ্ধি ও এর প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন নলছিটি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো . বাহাউদ্দিন।
নলছিটি প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি শিক্ষক মিলন কান্তি দাস অনুষ্ঠান সঞ্চালনা করেন।
আরও পড়ুন:


















