ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
নাগরিক ভাবনায় সংবাদ প্রকাশের পর হাতীবান্ধায় ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৫:০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
- / ৮৯ বার পঠিত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভুয়া ডাক্তার ডিগ্রি ব্যবহারকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (১৩ মে) সকালে উপজেলার দইখাওয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম মিঞা।
অভিযানে ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে রবিউল ইসলাম কে না পেয়ে তার চেম্বার মায়ের দোয়া চিকিৎসালয় সিলগালা করা হয়। একই সঙ্গে অপর এক ভুয়া চিকিৎসক আবু বক্কর সিদ্দিককে ভ্রাম্যমাণ আদালত ১ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে দুই বছরের কারাদণ্ড প্রদান করে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা বলেন, ভুয়া চিকিৎসকদের কারণে সাধারণ মানুষের জীবন হুমকির মুখে পড়ছে। জনস্বার্থে এ ধরনের প্রতারকচক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা: শরিফুল আমিন, আবাসিক মেডিকেল অফিসার আনোয়ারুল হক, গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা, হাতীবান্ধা থানার এসআই গোলাম কিবরিয়া, হাতীবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইয়েদ মোঃ ইমরান সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
আরও পড়ুন:



















