ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

নাঙ্গলকোটের কৃতি সন্তান রফিকুজ জামান খানের ইন্তেকাল

নাঙ্গলকোট, (কুমিল্লা) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ১০:৪৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / ৩১ বার পঠিত
নাঙ্গলকোট, (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটের কৃতি সন্তান ফ্যামিলি প্লানিং এর সাবেক ডি.জি এ কে এম রফিকুজ জামান খান (৮২) আর নেই। শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত সৌয়া ১১টায় তিনি আমেরিকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। মরহুম রফিকুজ জামান নাঙ্গলকোটের সাবেক এম.এল.এ মরহুম হাসানুজ্জামান খাঁনের পুত্র ও সাবেক এম.পি ডাক্তার এ কে এম কামারুজ্জামান এর ছোট ভাই। মৃত্যু কালে মরহুম রফিকুজ জামান  স্ত্রী, এক ছেলে, ৩মেয়ে, ১ভাই ও ভাতিজা-ভাতিজি-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মরহুম রফিকুজ জামান নাঙ্গলকোটের মানুষের কল্যাণে প্রতিষ্ঠা করেন নাঙ্গলকোট রৌশন-রফিক একাডেমি, নাঙ্গলকোট হাছান-জামিলা ফাউন্ডেশন ও নাঙ্গলকোট বৃদ্ধ সেবা কেন্দ্র। তাঁর প্রতিষ্ঠিত সংগঠন গুলোর উদ্যোগে প্রতি বছর শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, ঈদুল ফিতরে ঈদ উপহার বিতরণ, ঈদুল আজহায় গরুর মাংস বিতরণ, শিক্ষা বৃত্তি ও অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের স্কুল ব্যাগ-সহ শিক্ষা উপকরণ বিতরণ করেন। এছাড়াও মরহুম রফিকুজ জামান এর প্রতিষ্ঠিত নাঙ্গলকোট বৃদ্ধ সেবা কেন্দ্রে প্রতি বছর আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প।
মরহুম রফিকুজ জামান ছিলেন অত্যান্ত সৎ ও ন্যায় পরায়ণ মানুষ। তিনি অন্যায় করতেন না, কেউ অন্যায়, জুলুম ও অত্যাচার করলে তার প্রতিবাদ করতেন বলিষ্ঠ কন্ঠে।
মরহুম রফিকুজ জামানের আত্মার মাগফিরাত কামনায় উনার পরিবারের পক্ষ থেকে তাঁর ভাতিজা নাঙ্গলকোট পৌরসভা সাবেক মেয়র এ কে এম মনিরুজ্জামান খান ও বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ বশিরুজ্জামান সকলের নিকট দোয়া কামনা করেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নাঙ্গলকোটের কৃতি সন্তান রফিকুজ জামান খানের ইন্তেকাল

সর্বশেষ পরিমার্জন: ১০:৪৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬