নাজিরপুরের মুগারঝোরে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

- সর্বশেষ পরিমার্জন: ০৯:৪৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- / ৮৬ বার পঠিত

পিরোজপুর অফিস ও নাজিরপুর প্রতিনিধি:: জেলার নাজিরপুর উপজেলার মুগারঝোর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেহেদী হাসানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তার অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। রবিবার (২২ জুন) দুপুরে ঘন্টাব্যাপী এ কর্মসূচি শিক্ষার্থীবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণের ব্যানারে স্কুল ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে বৈঠাকাটা সড়কে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বিদ্যালয়েরর প্রধান শিক্ষক মোঃ মেহেদী হাসান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমল থেকে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা করে আসছেন। তার স্বেচ্ছাচারিতা ও অনিয়মের কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে গেছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব কারণে তার অপসারণ দাবি করেছেন এলাকাবাসী শিক্ষার্থী ও অভিভাবকরা। এ মানববন্ধনে মাসুদ রানা সরদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক অভিভাবক সদস্য মোঃ রশিদ আকনসহ প্রতিনের শিক্ষার্থী, অবিভাবক এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা এতে অংশ নেন।


















