ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

নামাজ পড়ে আর ফেরেনি আদর, রায়পুরে শিশু নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন পরিবার

মাহবুব হোসেন (রনি) রায়পুর (লক্ষ্মীপুর)
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৫৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / ৬৯ বার পঠিত

oplus_0

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ২নং চরবংশী ইউনিয়নের খাসের হাট বাজার এলাকা থেকে জিহাদুল ইসলাম আদর (১১) নামে এক চতুর্থ শ্রেণির ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
জানা গেছে, জিহাদুল ইসলাম আদর চরবংশী মোবারকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র। সে প্রতিদিন নিয়মিতভাবে মসজিদে গিয়ে নামাজ পড়ে বাড়ি ফিরে আসত। তবে গতকাল শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর সে আর বাড়ি ফিরে আসেনি। সর্বশেষ তাকে বিকেল ৪টার দিকে খাসের হাট বাজারে দেখা যায়।
নিখোঁজ আদরের বাবা রাসেল মিদ্যা বলেন, আমার ছেলে প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে বাসায় আসে। কিন্তু গতকাল জুমার নামাজের পরে আর বাসায় ফেরেনি। আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, এমনকি আশপাশের এলাকায় খোঁজ নিয়েছি, কিন্তু কোনো সন্ধান মেলেনি।
এ ব্যাপারে রায়পুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, আমরা নিখোঁজ শিশুটির বিষয়ে একটি জিডি পেয়েছি এবং ঘটনার তদন্ত শুরু করেছি।
এদিকে নিখোঁজ শিশুর পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজখবর নিচ্ছেন এবং দ্রুত ছেলেকে ফিরে পাওয়ার জন্য এলাকাবাসী ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছে
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নামাজ পড়ে আর ফেরেনি আদর, রায়পুরে শিশু নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন পরিবার

সর্বশেষ পরিমার্জন: ১১:৫৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫