ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

নায়েব আলী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

  • এম.জে.এ মামুন
  • সর্বশেষ পরিমার্জন : ১০:৪১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ১২২ বার পঠিত
এম.জে.এ মামুন:   ২০২৬ সালের এইচএসসি (উচ্চ মাধ্যমিক) পরীক্ষা উপলক্ষে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ নায়েব আলী কলেজে আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল এবং পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ মো. আবু তাহের খান। কলেজের অধ্যক্ষ মো. তাজুল ইসলাম সঞ্চালনা ও সার্বিক পরিচালনায় অনুষ্ঠানটি সম্পন্ন করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রধান উপদেষ্টা আলী হায়দার মো. হেলাল মুন্সি, সাবেক সভাপতি মাসুদুর রহমান, ৬নং ফতেহাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সালাউদ্দিন (রুহুল), সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. ওয়ালিউল্লাহ সরকার, নায়েব আলী কলেজ পরিচালনা কমিটির জেলা প্রশাসক (ডিসি) প্রতিনিধি আনোয়ার হোসেন তুহিন, মো. শফিকুল ইসলাম এবং দেবিদ্বার উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসিবুল ইসলাম। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কলেজজীবনের নানা স্মৃতিচারণ করে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন মোছা. নদী আলম ও কলেজ শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন এইচ এস সি ১ম বর্ষের শিক্ষার্থী মোছা. রুমানা আক্তার। তাদের আবেগঘন বক্তব্যে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের মধ্যে এক আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়।
বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর জীবনে এইচএসসি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। এই পরীক্ষার মাধ্যমেই উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচিত হয়। তাই আত্মবিশ্বাস, অধ্যবসায়, সততা ও নিয়মিত অধ্যয়নের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব। তারা শিক্ষার্থীদের সময়ের যথাযথ ব্যবহার, মানসিক দৃঢ়তা ও নৈতিক মূল্যবোধ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, “তোমরাই আগামী দিনের বাংলাদেশ। ভালো ফলাফলের পাশাপাশি একজন সৎ, আদর্শবান ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, শৃঙ্খলা ও পরিশ্রমকে সঙ্গী করলে সফলতা অবশ্যই ধরা দেবে।” এ সময় তারা পরীক্ষার্থীদের জন্য দোয়া কামনা করেন এবং অভিভাবক ও শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের পাশে থেকে সাহস ও অনুপ্রেরণা জোগানোর আহ্বান জানান।
কলেজ কর্তৃপক্ষ জানায়, চলতি বছর ফতেহাবাদ নায়েব আলী কলেজ থেকে মোট ৬০ জন শিক্ষার্থী ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এতে সকল পরীক্ষার্থীর সফলতা, সুস্বাস্থ্য, নিরাপদে পরীক্ষা সম্পন্ন করা এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। পরে অতিথিবৃন্দ ও শিক্ষকরা পরীক্ষার্থীদের ফুল দিয়ে বিদায় সংবর্ধনা জানান এবং তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনের শুভকামনা জানান।
শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় সুধীজন ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর, আবেগঘন ও তাৎপর্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
12 October 2026

জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

নায়েব আলী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সর্বশেষ পরিমার্জন : ১০:৪১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬