ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

নারীকে গলা চেপে প্রাণনাশের হুমকি জামালপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

এস এম আকাশ ভ্রাম্যমাণ প্রতিনিধি 
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:১১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • / ৯৫ বার পঠিত
জামালপুরে জমি সংক্রান্তবিরোধে এক নারীকে গলা চেপে প্রাণনাশের হুমকির ঘটনায় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল (১৪ মার্চ) ভুক্তভোগি জান্নাতুল ফেরদৌস বন্যা বাদি হয়ে সদর থানায় সুমনসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০—৩৫জনকে আসামি করে মামলা করেন। এঘটনায় আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
গত বৃহস্পতিবার শহরের রেলওয়ে স্টেশন সংলগ্ন শাহপুর এলাকায় জাহাঙ্গীর আলমের বাড়িতে জমি বেদখল দিয়ে স্থানীয় যুবলীগ নেতা আরিফুল আলম চিকু ও তার লোকজন বাড়িঘর ভাঙচুর করে জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণ শুরু করেন। এসময় বিষয়টি জাহাঙ্গীরের মেয়ে জান্নাতুল ফেরদৌস বন্যা থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরিফুল আলম চিকুকে আটক করে। পরে তাকে ভ্যানে উঠিয়ে থানায় নিয়ে আসতে চাইলে চিকুর মামাত ভাই জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম সুমন লোকজন নিয়ে চিকুকে ছিনিয়ে নেয়। তখন সুমন জান্নাতুল ফেরদৌস বন্যাকে গলা চেপে ধরে মেরে ফেলার হুমকি দেন এবং গালমন্দ করেন। পরে পুলিশ তাদের গাড়ি করে বন্যাকে অন্যত্র সরিয়ে নেন। এ বিষয়ে ভুক্তভোগী জান্নাতুল ফেরদৌস বন্যা বলেন, আমার ক্রয়কৃত জমি যুবলীগ নেতা চিকু ছাত্রদল নেতাকে আর্থিকভাবে প্রভাবিত করে তার পক্ষে নিয়ে অবৈধ বেদখল করে সীমানাপ্রাচীর নিমার্ণের চেষ্টা চালান। পুলিশকে বিষয়টি অবহিত করার পর তারা চিকুকে আটক করলে ছিনিয়ে নেয় সুমন। তখন আইনশৃঙ্খলাবাহিনী নিরুপায় হয়ে পড়ে। মামলা করার পর তাদের অব্যাহত হুমকির মধ্যে আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। আমাদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি আসামীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম সুমন বলেন, বন্যার প্লটের সাথে আমার ফুফাত ভাই চিকু ৭/৮ বছর আগে এক দশমিক ৩৭ পয়েন্ট জমি ক্রয় করে স্থানীয় হীরার কাছ থেকে। ৩৭ পয়েন্ট জমি নিয়ে চিকু এবং বন্যার মধ্যে বিভেদ চলছিল। ঘটনার দিন আমি বিচারকের ভূমিকায় ছিলাম। তবে পুলিশ এসে চিকুকে আটক করলে স্থানীয়রা তাকে ছিনিয়ে নেয়। আমি শুধু দাঁড়িয়ে ছিলাম। মামলায় বন্যা যে অভিযোগ (গলা চেপে প্রাণনাশের হুমকি) করেছে তা সত্য নয়। উভয়পক্ষকে নিয়ে আজ জেলা বিএনপির সাধারণ সম্পাদক বসেছিলেন আশা করছি আগামী শুক্রবার নতুন করে জমি পরিমাপ করলে সমাধান হয়ে যাবে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, জমি নিয়ে মারামারির ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। তবে শুনেছি উভয়ের মধ্যে আপোষ—মীমাংসার জন্য আলোচনা চলছে। গাড়ি থেকে আসামী ছিনিয়ে নেওয়ার বিষয়ে তিনি আরও বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ সেখানে গিয়ে একজনকে আটক করেছিল। কিন্তু ওই ব্যক্তি অপরাধী না হওয়ায় তাঁকে পুলিশই ছেড়ে দিয়েছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নারীকে গলা চেপে প্রাণনাশের হুমকি জামালপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

সর্বশেষ পরিমার্জন: ০৯:১১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫