ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

নারীকে শ্লীলতাহানি করে চাটখিলে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ

মোজাম্মেল হক, চাটখিল (নোয়াখালী)
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:৫৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / ১৬৭ বার পঠিত

নোয়াখালীর চাটখিলে মহিলার শ্লীলতাহানি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট এবং মহিলাকে মারধর করে গলা টিপে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই ব্যাপারে ঐ মহিলার ছেলে আরিফ বাদী গত রোববার দুপুরে মোঃ সুমন (৩৫) ও তার বড় ভাই সুজন (৪০) সহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনের বিরুদ্ধে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, উপজেলার বদলকোট ইউনিয়নের মধ্য বদলকোট গ্রামের কাজিম উদ্দিন ব্যাপারী বাড়ির বাবুল হোসেনদের সাথে পার্শ¦বর্তী দিদার বাড়ির মোঃ সিরাজের ছেলে মোঃ সুমন (৩৫) দের সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে গত রোববার সকালে আরিফের মা তার মামা জাকির হোসেনকে ৫০ হাজার টাকা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে পার্শ¦বর্তী বেল্লাল মোল্লা বাড়ির ব্রীজের গোঁড়ায় গেলে সুমন ও তার বড় ভাই সুজন তার মা স্বপনা বেগম (৪০) কে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে এবং শ্লীলতাহানি করে। এই সময় তারা তার মায়ের কাছে থাকা ৫০ হাজার টাকা ও গলায় থাকা এক ভরি ওজনের একটি সোনার চেইন ছিনিয়ে নেয় এবং তার মাকে গলাটিপে হত্যার চেষ্টা করে। তার মায়ের শোর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
চাটখিল থানার ডিউটি অফিসার এস আই মামুন অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বিষয়টি তদন্ত চলছে বলে জানান। ঘটনার পর থেকে সুমন ও সুজন পলাতক রয়ে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নারীকে শ্লীলতাহানি করে চাটখিলে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ

সর্বশেষ পরিমার্জন: ০৭:৫৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫