ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
নারীদের আত্মপ্রকাশের মঞ্চ ‘অনন্যা’ প্রতিযোগিতা উদ্বোধন

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি
- সর্বশেষ পরিমার্জন: ১০:০৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / ২৩ বার পঠিত

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি: নারীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে ঝালকাঠিতে শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী ‘অনন্যা ঝালকাঠি’ প্রতিযোগিতা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঝালকাঠি পৌরসভার উদ্যোগে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। সভাপতিত্ব করেন ঝালকাঠি পৌর প্রশাসক মো. কাওসার হোসেন।
আয়োজকরা জানান, ঝালকাঠিতে এই প্রথমবারের মতো এমন আয়োজন করা হয়েছে। অডিশন পর্বে এখন পর্যন্ত প্রায় ৪০ জন প্রতিযোগী নিবন্ধন করেছেন এবং সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। ৯ ও ১০ এপ্রিল অডিশন অনুষ্ঠিত হবে। এরপর ১২ এপ্রিল মূল্যায়ন, ১৩ এপ্রিল ফাইনাল রাউন্ড এবং ১৪ এপ্রিল পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
অডিশন পর্বে জেলার বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণকারী তরুণীরা নিজেদের প্রতিভা, দক্ষতা ও আত্মবিশ্বাস তুলে ধরছেন। আয়োজকদের মতে, নারীদের সৃজনশীলতা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি মো. আককাস সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজসহ অন্যান্যরা।
প্রতিযোগিতার বিচারক প্যানেলে রয়েছেন তিনজন সহকারী কমিশনার, একজন সাংস্কৃতিক কর্মী ও একজন অভিজ্ঞ বিতার্কিক। প্রতিযোগিতার বিভিন্ন ধাপে বিচারক প্যানেল পরিবর্তিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, নারীরা এখন শিক্ষা, সংস্কৃতি, প্রশাসন ও উদ্যোক্তা খাতে নিজেদের অবস্থান দৃঢ় করছে। এ ধরনের আয়োজন তাদের দক্ষতা ও আত্মবিশ্বাস আরও বাড়াতে সহায়ক হবে। তিনি আরও বলেন, এটি কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং একটি শেখার প্রক্রিয়া, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের সম্ভাবনা আবিষ্কার করে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারবে।


















