ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন,শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / ১৪ বার পঠিত
আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি:   ঝালকাঠির নলছিটিতে অসহায় নারীদের স্বাবলম্বী করে তোলা এবং শিক্ষা ও সংস্কৃতির বিকাশে সহায়তা দিতে সেলাই মেশিন, ক্রীড়া সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের উন্নয়ন ও রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় এ সহায়তা প্রদান করা হয়।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় নলছিটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সেগুফতা মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, উপজেলা এলজিইডি কর্মকর্তা আজিজুল হক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল আজিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার, ৩নং কুলকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্নাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মন্দিরে ৪ সেট বাদ্যযন্ত্র, বিভিন্ন বিদ্যালয়ে ১৫ সেট ক্রীড়া সামগ্রী এবং ৩৩ জন অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগ নারীদের আয়ের পথ সুগম করবে এবং শিক্ষার্থীদের সহপাঠ্য কার্যক্রমে অংশগ্রহণ আরও বাড়াবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন,শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬