ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
র্যাবের অভিযানে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
- সর্বশেষ পরিমার্জন: ০৫:০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ৩ বার পঠিত

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মোট ৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যা একটি যাত্রীবাহী বাসে করে গোপনে পরিবহন করা হচ্ছিল বলে নিশ্চিত করেছে র্যাব।
র্যাব সূত্র জানায়, প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে বাহিনীটি নিয়মিতভাবে সন্ত্রাস, মাদক, অস্ত্র ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ১৮ এপ্রিল ২০২৬ তারিখে বেলপুকুর এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের মাধ্যমে র্যাব জানতে পারে, সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করা ফেনসিডিল একটি চক্র রাজশাহী মহানগরীতে এনে বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছে। এই তথ্যের ভিত্তিতে র্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের সহযোগিতায় র্যাব-৫, সিপিএসসি’র একটি বিশেষ আভিযানিক দল দ্রুত বেলপুকুর এলাকায় অবস্থান নেয়।
পরবর্তীতে ১৮ এপ্রিল দুপুর আনুমানিক ২টার দিকে বেলপুকুর বাইপাস মোড় এলাকায় মেসার্স বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। ওই চেকপোস্টে ঢাকা থেকে রাজশাহীগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় সন্দেহভাজন এক যাত্রীর ব্যাগে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
এ সময় ঘটনাস্থল থেকেই ওই যাত্রীকে গ্রেফতার করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকতে পারে এবং সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহের সঙ্গে যুক্ত ছিল বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকৃত ফেনসিডিল জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
র্যাব আরও জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।


















