ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

রাজাপুরে ভাড়া বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:০১:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / ৭ বার পঠিত
আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি:   ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের বাগড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আফছানা আক্তার মিম (১৮) কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া এলাকার সৌদি প্রবাসী মো. আলমগীর হোসেনের মেয়ে। তিনি মায়ের সঙ্গে রাজাপুর উপজেলার বাগড়ি এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে মা ও মেয়ে নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে মিমের মা মরিয়ম বেগম মেয়ের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পাশের জানালা দিয়ে উঁকি দিলে মেয়েকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না/গামছা পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে রাজাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক ও এসআই এসএম আতাউর রহমান উপস্থিত ছিলেন।
রাজাপুর থানার পুলিশ জানায়, ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রাজাপুরে ভাড়া বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সর্বশেষ পরিমার্জন: ০৫:০১:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬