ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১০ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
নিখোঁজ বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক মাদারীপুর থেকে উদ্ধার

মাদারীপুর প্রতিনিধিঃ
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ৮৮ বার পঠিত

নিখোঁজ বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নাইমুর রহমানকে মাদারীপুর শহরের এক আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের পুরান বাজার এলাকার রয়েল রেস্ট হাউস থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর থানার পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার বলেন, বাংলাদেশ ব্যাংকের একজন উপ-পরিচালক নিখোঁজ ছিলেন। তথ্যের ভিত্তিতে মাদারীপুরের একটি হোটেলে অবস্থান করছে বলে খবর পাই। পরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন।
রয়েল রেস্ট হাউসের ম্যানেজার নটরাজ সরকার জানান, তিনি একদিন আগে চাকরির সন্ধানে এসেছেন বলে পরিচয় দেন এবং আমাদের হোটেলে অবস্থান করছিলেন। পরে মঙ্গলবার রাতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট এসে তাকে নিয়ে যায়।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।
সংশ্লিষ্ট থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাকে সেই থানায় হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, উপ-পরিচালক নাইমুর রহমান নিখোঁজ হওয়ার পর বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন স্থানে উদ্বেগ তৈরি হয়েছিল। পুলিশের তৎপরতায় অবশেষে তিনি নিরাপদে উদ্ধার হন।
আরও পড়ুন:



















