ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ০৬ মে ২০২৬

নিজামীপুত্র নাদিমসহ এনসিপিতে যোগ দিলেন যারা

নাগরিকভাবনা ডেস্ক
  • সর্বশেষ পরিমার্জন: ১২:০৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / ৮ বার পঠিত

নাগরিকভাবনা ডেস্ক:   জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছোট ছেলে ড. মোহাম্মদ নাদিমুর রহমান, ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, গাজীপুরের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ এইচ আরিফ ও ওয়ারিয়র্স অব জুলাইয়ের সদস্যরা। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকের যোগদান’ শীর্ষক সংবাদ সম্মেলনে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের আনুষ্ঠানিক যোগদানের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, মোহাম্মদ নাদিমুর রহমান তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন। তাই তিনি সশরীর উপস্থিত হতে পারেননি। তবে অনলাইনে যুক্ত রয়েছেন। ওয়ারিয়র্স অব জুলাইয়ের প্রায় ৪ হাজার সদস্য এনসিপিতে যোগ দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। তবে তাদের সবাই এ সময় উপস্থিত ছিলেন না। সংবাদ সম্মেলনে ওয়ারিয়র্স অব জুলাইয়ের ৫০ সদস্য ছিলেন বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন-দলের মুখপাত্র আসিফ মাহমুদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদসহ অন্যান্য নেতারা। যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন, বিএনপির বর্তমান রাজনীতিতে অসন্তোষ বাড়ছে, যা তাদের নতুন প্রজন্মের মধ্যেও প্রতিফলিত হচ্ছে। বিএনপির অনেক বড় নেতার সন্তানরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। এমনকি স্থায়ী কমিটির সদস্যদের সন্তানরাও জানাচ্ছেন, তাদের কাছে বর্তমান রাজনীতি গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে তাদের কাউকে কাউকে এনসিপিতে দেখা যেতে পারে।

তিনি বলেন, আমরা সরকারি দল থেকে প্রতিশ্রুতি পেয়েছিলাম যে তারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করবে। কিন্তু এখন দেখছি তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে। বিগত দিনে যারাই জনগণের সঙ্গে রাজনৈতিক প্রতারণা করেছে, তারা বেশিদিন টিকতে পারেনি। বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে জানে।

হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন বলেন, ‘হাজী শরীয়াতুল্লাহর উত্তরসূরি হওয়ার পরও আমি এনসিপিতে একজন কর্মী হয়ে কাজ করব।’

হাজী শরীয়তুল্লাহ কোনো রাজা ছিলেন না জানিয়ে আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন বলেন, ‘হাজী শরীয়াতুল্লাহ এ দেশের সাধারণ কৃষক জনগণের নেতা ছিলেন। নেতা আর রাজা হওয়ার মধ্যে পার্থক্য আছে। আমরা কোনো নেতার ইবাদত করি না। আমরা এই জন্য দল করি, যেন আমাদের নেতা যদি বিপথে চলে যায়, আমরা যেন সত্য বলে তাকে ফিরিয়ে আনতে পারি। আমরা এ জন্য দল করি, যদি আমাদের দলের ভুল সিদ্ধান্ত হয়, সেখানে যেন আমি ন্যায়ের পক্ষে কথা বলতে পারি। আমি অন্যায়ের বিপক্ষে যেন দাঁড়াতে পারি।’

বিএনপি নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, স্থানীয় সরকারের এই গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে তারা নিজেদের ভাগ-বাঁটোয়ারা আর লুটপাটের চাঁদাবাজির একটা সেক্টর বানানোর চেষ্টা করছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নিজামীপুত্র নাদিমসহ এনসিপিতে যোগ দিলেন যারা

সর্বশেষ পরিমার্জন: ১২:০৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬