ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ০৫ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
দুপচাঁচিয়ায় প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া
- সর্বশেষ পরিমার্জন: ০৫:০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / ৫ বার পঠিত

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(বালক-বালিকা) ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৪ এপ্রিল সোমবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এ খেলায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলের ফাইনাল খেলায় পোথাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-০ গোলে ধাপ সুলতানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। অপরদিকে বালক দলের ফাইনাল খেলায় তালুচ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ বালিকা ও বালক দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা। এ উপলক্ষে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর কবীর। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ।এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, , পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, শাহাজাহান আলী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সাজেদুল ইসলাম, কালিপদ চৌহান, আব্দুর রাজ্জাক, মেহেদী হাসান মিলন, দীপা রায়, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক বেলাল হোসেন, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক গোলাম রব্বানী, প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ, ইব্রাহীম আলী, যুবদল নেতা আশরাফুল আলম প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


















