ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ০৫ মে ২০২৬

বাঁশখালী চেকপোস্টে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মোহাম্মদ ওয়াজেদ, বাঁশখালী (চট্টগ্রাম)
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:১৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / ৫ বার পঠিত
মোহাম্মদ ওয়াজেদ, বাঁশখালী (চট্টগ্রাম):   বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে ১৪৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।আজ মঙ্গলবার (০৫ মে ২০২৬)সকাল ৬টা ৩০ মিনিটে বাঁশখালী থানাধীন পৌরসভার ৭নং ওয়ার্ডের জলদী এলাকায় থানার মূল ফটকের সামনে স্থাপিত চেকপোস্টে তল্লাশীকালে তাকে আটক করা হয়।আটককৃত ব্যক্তি শাহ আলম (৫২), পিতা মৃত ফজল আহমদ, মাতা মৃত দুলাই। তার বাড়ি কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২ ইস্ট, ব্লক-ই এলাকায়।
পুলিশ জানায়, সন্দেহজনক আচরণের কারণে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে তাকে নামিয়ে তল্লাশি করা হলে তার পরিহিত লুঙ্গির কোঁচায় বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১৪৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বাঁশখালী চেকপোস্টে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সর্বশেষ পরিমার্জন: ০৪:১৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬