ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার, গাঁজা ও মোটরসাইকেল জব্দ

এম.জে.এ মামুন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি ও পরোয়ানাভুক্তসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চার কেজি গাঁজা ও একটি নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

শুক্রবার (২১ আগস্ট) থেকে শনিবার (২২ আগস্ট) পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিশেষ ক্ষমতা আইন, মাদক, চুরি, আত্মহত্যার প্ররোচনাসহ বিভিন্ন নিয়মিত মামলার আসামি এবং সিআর ও জিআর পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন।

বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় উপজেলার নাইঘর এলাকা থেকে ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন ওরফে আনোয়ার হোসেন মিশনকে (৩৬) গ্রেপ্তার করা হয়।

এদিকে উপজেলার দীর্ঘভূমি উত্তরপাড়া এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের সামনের সড়ক থেকে চার কেজি গাঁজা ও একটি নম্বরবিহীন মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। আটকরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চারোয়া গ্রামের মো. সালাউদ্দিন (৪০) ও মো. রুবেল (২৬)।
অন্য অভিযানে চুরি মামলার আসামি মো. আল-আমিন (৩২), আত্মহত্যার প্ররোচনা মামলার আসামি মো. হোসেন (৪৫), নিয়মিত মামলার আসামি মো. আল-আমিন (৩২) ও মো. অনিক (২৫)কে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া সিআর ও জিআর পরোয়ানাভুক্ত চার আসামি মো. বাছির ওরফে বাবুল (৩০), আরিফুল ইসলাম (৩০), সোহাগ সরকার (৩৫) ও রাজু আহম্মেদ রাসেলকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ।
অন্যদিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবনের অপরাধে দুজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন, বেজুড়া এলাকার মো. আবু বকর ছিদ্দিক তুহিন (২৫) ও অনন্তপুর এলাকার আশিকুর রহমান আশিক (২৪)।

ভ্রাম্যমাণ আদালত আবু বকর ছিদ্দিক তুহিনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং আশিকুর রহমান আশিককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। জনস্বার্থে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
14 October 2026

খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুষ্ঠুভাবে বিতরণে ডিলার ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার, গাঁজা ও মোটরসাইকেল জব্দ

সর্বশেষ পরিমার্জন : ১০:৩৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬