ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

নিরীহ ব্যক্তিদের মামলায় জড়িয়ে হয়রাণীর প্রতিবাদে বিবৃতি

খুলনা (প্রতিনিধি)
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৩১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / ৫৫ বার পঠিত

বাংলাদেশ মানবাধিকার ব্যুরো কয়রা উপজেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক মোঃ কামাল হোসেনসহ কয়রায় কর্মরত কয়েকজন সংবাদকর্মী ও কিছু নিরীহ মানুষকে ২০১৩ সালের একটি হত্যা মামলায় উদ্যেশ্যপ্রণোদিতভাবে আসামি করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যে কোন সত্য ঘটনায় স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় যদি নিরপরাধীদের জড়িত করা হয় তাহলে প্রকৃত দোষীদের পার পেয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়।

এছাড়া নিরপরাধীদের মামলায় জড়িয়ে হয়রাণী করা তাদের প্রতি জুলুমের শামিল। যা স্পষ্টত মানবাধিকার লংঘন। পাশাপাশি ন্যায় বিচারে বাঁধাগ্রস্থ করার প্রয়াস। সাংবাদিকরা জাতির বিবেক। তারা সমাজের অনিয়ম-দুর্নীতির তথ্য তুলে ধরার মাধ্যমে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানবাধিকার প্রতিষ্ঠায়ও তাদের ভূমিকা অনস্বীর্কায। অবিলম্বে ঘটনার সাথে জড়িত নয় এমন নিরপরাধীদের মামলা থেকে অব্যহতি দিয়ে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইন অনুযায়ি ব্যবস্থা গ্রহণের আহ্বান রইল। সমাজে ন্যায় প্রতিষ্ঠা হোক এটা আমাদের প্রত্যাশা।

বিবৃতিদাতারা হলেন:
কয়রা উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম, সহ-সভাপতি জিএম মোনায়েম, মোশাররফ হোসেন রাতুল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক রাসেল আহাম্মেদ, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল আলীম, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা খাতুন, মানবাধিকার সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক এমএম সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য প্রভাষক নূরুজ্জামান, ফরহাদ হোসেন, ডা. আব্দুর রব, প্রভাষক আকবর হোসেন, মাওলানা সোহরাব হোসেন, এড. আবু বকর সিদ্দীক, সাইফুল ইসলাম, এসএম সিরাজুল ইসলাম সবুজ, মোছাঃ রাজিয়া সুলতানা, ফারুক আযম, হাফিজুর রহমান, জিএম রিয়াজুল আকবর, ইমরান হোসেন, অমল কৃষ্ণ পিন্টু, মোঃ রিয়াছাদ আলী।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নিরীহ ব্যক্তিদের মামলায় জড়িয়ে হয়রাণীর প্রতিবাদে বিবৃতি

সর্বশেষ পরিমার্জন: ০৫:৩১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫