ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

নির্বাচনী আচরণবিধি মেনে নির্বাচনী কর্মকান্ড পরিচালনা করতে হবে-অধ্যাপিকা রেহানা জিলানী

চাটখিল, (নোয়াখালী) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / ৪১ বার পঠিত

চাটখিল, (নোয়াখালী) প্রতিনিধি: নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনের নীতিমালা অনুযায়ী আচরণবিধি মেনে নির্বাচনী কর্মকান্ড পরিচালনা করতে সকলের নিকট আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি মনোনীত নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপিকা রেহানা বেগম (রেহানা জিলানী)। তিনি গত মঙ্গলবার বিকেলে চাটখিল প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা জেএসডি আয়োজিত এক কর্মী সভায় এসব কথা বলেন।
জেএসডি কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা জেএসডি’র সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেএসডি’র কেন্দ্রীয় কমিটির সদস্য নোয়াখালী জেলা জেএসডি’র সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন বিএসসি, জেএসডি নেতা প্রফেসর হারুন অর রশিদ, পৌর জেএসডি’র সভাপতি প্রফেসর দ্বীন মোহাম্মদ, সাধারণ সম্পাদক ফিরোজ আলম, জেএসডি নেতা নজরুল ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন দুলাল প্রমূখ।
সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী অধ্যাপিকা রেহানা জিলানীর পক্ষে নেতাকর্মী, সমার্থক ও শুভাকাঙ্খীদের আন্তরিকভাবে কাজ করার জন্য আহ্বান জানান। সভা পরিচালনা করেন উপজেলা জেএসডি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নির্বাচনী আচরণবিধি মেনে নির্বাচনী কর্মকান্ড পরিচালনা করতে হবে-অধ্যাপিকা রেহানা জিলানী

সর্বশেষ পরিমার্জন: ০৬:০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬