ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

নির্বাচনী সহিংসতায় ধোবাউড়ায় নিহত-১, গ্রেফতার ২

সমীর সরকার, ময়মনসিংহ, বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:২২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / ৩১ বার পঠিত

সমীর সরকার, ময়মনসিংহ, বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহ -১ (হালুয়াঘাট ধোবাউড়ায়) স্বতন্ত্র প্রার্থীর  নির্বাচনী অফিস উদ্বোধন করতে গিয়ে পতিপক্ষের এক কর্মী ছুরিকাঘাতে নিহত একজন।

১৬ জানুয়ারী রোজ শুক্রবার সন্ধ্যায় ধোবাউড়া  উপজেলার এরশাদ বাজারে এ ঘটনা ঘটে।মারা যাওয়া ওই কর্মীর নাম  নজরুল ইসলাম (৪৬) ।

 ধোবাউড়ার রামসিংহপুর এলাকার হাজী  মফিজ উদ্দিনের ছেলে,  ময়মনসিংহ-১ হালুয়াঘাট ধোবাউড়া আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের কর্মী বলে জানা গেছে।ধোবাউড়া থানা পুলিশ,স্থানীয় ও রুবেল সমর্থক সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচন কে সামনে রেখে ধোবাউড়া এরশাদ বাজার এলাকায় আজ বিকেলে নির্বাচনী  প্রচার-প্রচারণা কার্যালয় উদ্বোধন করেন  স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল সমর্থক নেতাকর্মীরা।

অভিযোগ রয়েছে অফিস উদ্বোধন শেষে নেতাকর্মীরা অন্যত্র চলে গেলে সন্ধ্যায় বিএনপি মনোনিত প্রার্থী দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সমর্থকরা  নজরুল ইসলাম সহ কয়েকজনকে নির্বাচনী অফিস বন্ধ করতে  চাপ প্রয়োগ করে। এসময় নজরুল ইসলাম বন্ধ করতে না চাইলে বাকবিতন্ডার তৈরি হয়। এক পর্যায়ে একজন নজরুলকে  ছুরিকাঘাতে করে পালিয়ে যায়। পরে তাকে  উদ্ধার করে ধোবাউড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় চরম উত্তেজনা ও জনমনে আতংক বিরাজ করছে।

এ ব্যাপারে  জানতে চাইলে ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন,নির্বাচনী অফিস উদ্বোধনকে কেন্দ্র করে তর্ক বিতর্কের এক পর্যায়ে সন্ধ্যায় ছুরিকাঘাতে একজন মারা যায়।ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন,গঠনার সাথে জড়িত সন্দেহে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে,  পরবর্তি আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজারে ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যেই উত্তেজনা বিরাজকরছে।শান্তি পূর্ন ভোটারদের মতে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে রক্তাক্ত করে তোলার এই ন্যাক্কারজনক ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু তার জবাব কখনোই সহিংসতা হতে পারে না।স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল, এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের কাছে জোর দাবি—অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে।

নিহত নজরুল ইসলামের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা তাদের পাশে আছি।এই রক্তের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। হালুয়াঘাট ধোবাউড়া সার্কেল  এ,এসপি মিজানুর রহমান বলেন ঘটনার সাথে জড়িত সন্দেহে  এ পর্যন্ত দুই জনকে গ্রেফতার করা হয়েছে,বাকীদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নির্বাচনী সহিংসতায় ধোবাউড়ায় নিহত-১, গ্রেফতার ২

সর্বশেষ পরিমার্জন: ০৬:২২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬