ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
নির্বাচন আচরণবিধি লঙ্ঘণ করায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া)
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৫১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / ৪১ বার পঠিত

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পূর্বে প্রার্থীর ছবিও প্রতীক সম্বলিত ব্যানার নির্বাচনী প্রচার অফিসে টাঙ্গানোর অভিযোগে দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমন্ডপ গ্রামে বিএনপি(ধানের শীষ) ও জামায়াতে ইসলামী(দাঁড়িপাল্লা) প্রার্থীর অফিসের দায়িত্বে থাকা ২জনের ৫হাজার টাকা করে ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার ২০শে জানুয়ারি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি)তৌহিদুল ইসলাম এ জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি)তৌহিদুল ইসলাম জানান, প্রতীক বরাদ্দের পূর্বে কোনো প্রার্থী প্রচারনা করতে পারবেনা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করায় বিএনপির প্রার্থীর নির্বাচনী অফিসের দায়িত্বে থাকা আরিফুল রহমান মিজানের ৫হাজার ওজামায়াত প্রার্থীর নির্বাচনী অফিসের দায়িত্বে থাকা শহীদ হোসেনের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সেই সাথে সকল প্রার্থী ও সমর্থকদের নির্বাচন কমিশনের নির্দেশনা ও আচরণবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে।


















