নির্বাচন নিয়ে গড়িমসি করা হলে দেশে আবারও ফ্যাসিস্ট শক্তির ষড়যন্ত্র মাথাচাড়া দিতে পারে: আব্দুস সালাম

- সর্বশেষ পরিমার্জন: ০৯:৫৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
- / ৮৯ বার পঠিত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, নির্বাচন নিয়ে গড়িমসি করা হলে দেশে আবারও ফ্যাসিস্ট শক্তির ষড়যন্ত্র মাথাচাড়া দিতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। দ্রুত একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় বগুড়া শহরের একটি মোটেলে রাজশাহী বিভাগের জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আয়োজিত পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, “বিএনপি ১৬ বছর ধরে রাজপথে গণতন্ত্রের জন্য লড়ছে। ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আন্দোলন করছি। নির্বাচন নিয়ে কারও কোনো তালবাহানা মেনে নেওয়া হবে না।” তিনি আরও বলেন, “বিএনপি প্রথম থেকেই নির্বাচনকালীন সরকারের কাছে একটি পরিষ্কার রোডম্যাপ চেয়ে আসছে। তারা কত সময় চান, কী সংস্কার করবেন, নির্বাচন কবে হবে—এসব বিষয় এখনো অস্পষ্ট। এই অনিশ্চয়তা ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ করে দিচ্ছে।



















