আহত স্কুল শিক্ষককে রংপুরে ভর্তি
নীলফামারীতে বজ্রপাতে ভ্যান চালক নিহত

- সর্বশেষ পরিমার্জন: ০৪:২৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ২৪ বার পঠিত

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বজ্রপাতে লাবলু হোসেন (৫০) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
এছাড়া আখতারুজ্জামান(৩৮) নামে এক স্কুল শিক্ষক আহত হয়েছেন। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২০এপ্রিল) সকাল দশটার দিকে উপজেলার কাঠাঁলি ইউনিয়নের বসুনিয়াপাড়া পুলের পাড় এলাকায় এই ঘটনা ঘটে।
লাবলু একই ইউনিয়নের দক্ষিণ দেশীবাই এলাকার মৃত. আব্দুল লতিফের ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, লাবলু দক্ষিণ দেশিবাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আখতারুজ্জামানকে বিদ্যালয়ে নিয়ে যাওয়ার সময় পুলের হাট এলাকায় বজ্রপাতের শিকার হন এবং ঘটনাস্থলে ভ্যানচালক মারা যান।
আহত শিক্ষক আখতারুজ্জামানকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল আলম বলেন, আহত শিক্ষক খুটামারা ইউনিয়নের হাফেজিয়া মাদরাসা পাড়া এলাকার মৃত. ময়নুল হোসেনের ছেলে।তার বুকের ডান পাশ্বের কিছু অংশ পুড়ে গেছে।



















