ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
নীলফামারীতে রেললাইনের পাশে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

স্টাফ রিপোর্টার নীলফামারীঃ
- সর্বশেষ পরিমার্জন: ০৯:৫৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ২৬ বার পঠিত

নীলফামারীতে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত (৪৫) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকালে সদর উপজেলার ঢেলাপীর সংলগ্ন কাদিখোল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ধারণা করা হচ্ছে তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তবে কোন ট্রেন কখন তাকে ধাক্কা দিয়েছে সে বিষয়ে নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। সকালে রেললাইনের পাশে নারীর লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন।
সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে নেওয়া হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন:


















