ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১০ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
পতিতাবৃত্তি মানবপাচার অভিযোগে গ্রেফতার – ৬

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৪৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ১৪৩ বার পঠিত

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ফ্ল্যাট ভাড়া নিয়ে পতিতাবৃত্তি ও মানবপাচারের ব্যবসা পরিচালনার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নিমাইকান্দি এলাকার জাকিরের বিল্ডিংয়ের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মুরাদনগর থানার পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, উপজেরার চাপিতলা গ্রামের লিটন মিয়ার ছেলে শাহ পরান (২১), মুরাদনগর দক্ষিণপাড়া খাইরুল ইসলামের ছেলে নাঈম আহমেদ (১৮), রানীমুহুরী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রাকিব (১৮), চাপিতলা গ্রামের সোহেল মিয়ার মেয়ে রুমা আক্তার (১৯), রাণীমুহুরী গ্রামের সাহাব উদ্দিনের স্ত্রী সাদিয়া (১৯), সে বর্তমানে ওই বিল্ডিংয়ের ২য় তলার ভাড়াটিয়া, ও নবীপুর পশ্চিম পাড়া কবির হোসেনের মেয়ে নুরুন্নাহার (২০)।
এ ঘটনায় হোমনা উপজেলার রামকৃষ্ণপুর আখন্দপাড়ার খাদিজা আক্তার (৪০) বাদী হয়ে মোট ৮ জনকে আসামি করে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন। তবে মামলার মূল আসামি লুনা আক্তার ও তার স্বামী বিল্লাল হোসেন অভিযান শুরুর আগেই পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বিল্লাল ও তার স্ত্রী লুনা আক্তার দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে মানবপাচার ও পতিতাবৃত্তিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এর আগেও তারা একাধিকবার একই অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। কিন্তু আইনের দুর্বলতার কারণে অল্প সময়ের মধ্যেই তারা জামিনে মুক্ত হয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়েন।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,
“ঘটনাস্থল থেকে প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে। মানবপাচার চক্রের মূল হোতা বিল্লাল ও তার স্ত্রী লুনাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।”
আরও পড়ুন:



















