ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

একটি বেসরকারি হাসপাতাল সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত

সোহাগ ইসলাম,পিরোজপুর
  • সর্বশেষ পরিমার্জন: ০১:১৫:২২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / ৪৫ বার পঠিত

সোহাগ ইসলাম,পিরোজপুর:  পিরোজপুরের মঠবাড়িয়ায় বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা এবং সরকারি অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনার অভিযোগে একটি বেসরকারি হাসপাতাল সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের সরকারি হাসপাতালের পেছনে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ। এ সময় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌমিত্র সিনহাও উপস্থিত ছিলেন।

অভিযানে ‘পপুলার জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠানে গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাসপাতালটি কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা দিয়ে আসছিল। এমনকি প্রতিষ্ঠানটিতে ল্যাব পরিচালনারও কোনো অনুমোদন ছিল না।

অভিযান চলাকালে হাসপাতালের দায়িত্বশীল কোনো কর্মকর্তা, চিকিৎসক, প্যাথলজিস্ট বা টেকনিশিয়ানকে উপস্থিত পাওয়া যায়নি। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা আগেই সেখান থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় কাগজপত্রের অভাব, স্বাস্থ্যসম্মত পরিবেশের ঘাটতি এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। এসব অনিয়মের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ জানান, “চিকিৎসা প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন ধরে হাসপাতালটি পরিচালিত হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে সকল অনিয়ম সংশোধন করে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

একটি বেসরকারি হাসপাতাল সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত

সর্বশেষ পরিমার্জন: ০১:১৫:২২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬