ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
পবিত্র মাহে রমজানকে স্বাগত: রমজানের পবিত্রতা রক্ষার আহ্বানে র্যালি

জিয়াউর রহমান,(মাগুরা)
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১২৩ বার পঠিত

জিয়াউর রহমান,(মাগুরা): মাগুরা জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে রমজানকে স্বাগত জানিয়ে র্যালি বের হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উপ-পরিচালকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আলেম-ওলামা, শিক্ষার্থী এবং সুধীজন।
“আহলান সাহলান মাহে রমজান, খোশ আমদেদ মাহে রমজান” স্লোগানে মুখরিত হয়ে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভায়নার মোড় ঘুরে পুনরায় কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা রমজানের পবিত্রতা বজায় রাখার আহ্বান জানান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় ধূমপান ও পানাহার থেকে বিরত থাকা, হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং অশ্লীলতা পরিহারের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিই এ র্যালির মূল লক্ষ্য।
বক্তারা বলেন, রমজান সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে সামাজিক শৃঙ্খলা ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সবার সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।



















