ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
পরিবারের পাঁচ সদস্যকে হারিয়ে শোকের মাতম পিরোজপুরের স্বজনরা

হাসান মামুন, আঞ্চলিক প্রতিনিধি (পিরোজপুর)
- সর্বশেষ পরিমার্জন: ০২:১২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
- / ৬০ বার পঠিত

পিরোজপুরে পরিবারের সাথে এ বছর ঈদ করবেন বাড়িতে বড় ভাইকে এমনই কথা দিয়েছিলেন শামীম । ঈদের পরে বাড়ির পাশে ভাইয়ের মেয়ের বিবাহ অনুষ্ঠানে যোগদান করে তারপরে আবার ফিরবেন কর্মস্থলে। কিন্তু ঈদে বাড়িতে আসার প্রোগ্রাম বাতিল করে অফিসের বন্ধুর সাথে কক্সবাজার ঘুরতে যান শামীম ফকির। বুধবার রাতে এসব কথা বলছিলেন শামীমের ভাইয়ের ছেলে পারভেজ ফকির। তার আহাজারিতে ভারি হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। পাড়া-প্রতিবেশিরাও তাদের আহাজারিতে বাকরুদ্ধ হয়ে পড়েছে।
পারভেজ ফকির এ সময় আরো বলেন, চাচা কয়েক বছর ধরে পরিবার নিয়ে বাড়ি আসার কথা বলে কিন্তু শেষ পর্যন্ত আসতে পারে না। এ বছর একইভাবে ঈদ এর আগে অফিসে বসে বাড়ি আসার কথা বলে পরিবারকে নিয়ে।
পারভেজ ফকির এ সময় আরো বলেন, চাচা কয়েক বছর ধরে পরিবার নিয়ে বাড়ি আসার কথা বলে কিন্তু শেষ পর্যন্ত আসতে পারে না। এ বছর একইভাবে ঈদ এর আগে অফিসে বসে বাড়ি আসার কথা বলে পরিবারকে নিয়ে।
কয়েক বছর পরিবারের সাথে ঈদ করা হয় না তাই এ বছর বাড়িতেই ঈদ করব। ঈদ করে বিবাহে যোগদান করে ঢাকায় ফিরব। কিন্তু গতকাল রাতে সব শেষ হয়ে গেল আমাদের। মঙ্গলবার রাত দশটার দিকে মোবাইলে ভিডিও কলে বাড়ির সবার সাথে সে কথা বলে। এরকম কখনো সবার সাথে সে কথা বলে না। কিন্তু গতকালকে গাড়িতে বসে সে তার ভাই ভাবি সহ পরিবারের সবার সাথে ঈদের কুশল বিনিময় করে। কিন্তু এ কথাই যে তার পরিবারের সাথে শেষ কথা হবে তা কে জানত।
বুধবার সকালে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী রিলাক্স পরিবহনের দ্রুতগতির যাত্রীবাহী একটি বাস চুনতি জাঙ্গালিয়া এলাকার মহাসড়কের একটি বাঁকে আসে। তখন চালক ‘হার্ড ব্রেক’ করতে গেলে বাসটির সামনের অংশ ঘুরে যায়। এতে বাসটি মহাসড়কে আড়াআড়ি হয়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এ ঘটনায় পিরোজপুর জেলার সদর উপজেলার কদমতলা ইউনিয়নের শামীম ফকির (৪০),আর স্ত্রী সুমি আক্তার (৩৪),মে আনিসা (১৪) ও ছোট মেয়ে বোনের মেয়ে তানু (১৫) মারা যায়। তার তার মেয়ে প্রেমা (১৩) বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রের চিকিৎসাধীন রয়েছে।
শামীম ফকির দীর্ঘদিন ঢাকার মিরপুর পরিবার নিয়ে বসবাস করেন। তিনি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে বর্তমানে চাকুরী রত রয়েছেন। শামীম ফকিরের ভাই আসলাম ফকির বলেন, গতকালকে রাতে ভাইয়ের সাথে শেষ কথা হয়েছে আমার। ঈদের ছুটিতে অফিসের আর এক কলিক ও তার পরিবার ঈদের ছুটি কাটাতে কক্সবাজার যাচ্ছে। কিন্তু বুধবার বিকেলে আমি ভাইয়ের মৃত্যু খবর পাই। আমি এখন চট্টগ্রামের পথে আমার ভাইয়ের ও তার পরিবারের সদস্যদের আমার জন্য যাচ্ছি। মঙ্গলবার রাতে যে ভাইয়ের সাথে শেষ কথা হবে তা কখনো ভাবি নি। আত্মীয় নাদিরা আক্তার বলেন, একটি পরিবার একসাথে এভাবে মৃত্যুর ঘটনা আমাদের আত্মীয় এবং এলাকায় কখনো আগে ঘটেনি। কিন্তু আমরা এখন ভাবছি শামীমের মেয়েটি একা কিভাবে বাঁচবে। কারণ প্রেমা তো তার পরিবারের সবাইকে হারিয়েছি তার জীবন কিভাবে চলবে।পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ আশরাফুল আলম খান বলেন, আমরা ঘটনাটি শুনেছি পরিবারের সাথে আমরা যোগাযোগ রাখছি এবং খোঁজ নিচ্ছি তাদের লাশ কখন বাড়িতে পৌঁছাবে।
আরও পড়ুন:























