ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬
গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি

পাওনা টাকা চাওয়ায় হামলার শিকার ব্যবসায়ী

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৫১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / ৫০ বার পঠিত

পিরোজপুর শহরের সিও অফিস এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক ব্যবসায়ী। হামলায় গুরুতর আহত মোঃ মন্টু হাওলাদার বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় ভূক্তভোগীর স্ত্রী শাহিনুর বেগম সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, শহরের দক্ষিণ শিকারপুরের মুসলিমপাড়া এলাকার মন্টু’র সিও অফিস এলাকায় স্টিল ফার্নিচারের একটি দোকান রয়েছে। দক্ষিণ শিকারপুর এলাকায় বসবাসকারী কাদের গাজীর কাছে মন্টুর পাওনা ৫ হাজার টাকা রয়েছে। তবে দীর্ঘ সময় পার হলেও, কাদের ভ‚ক্তভোগী মন্টুকে সেই টাকা পরিশোধ করছে না। পাওনা টাকা চাইতে গেলে বিভিন্ন ধরণের টাল বাহনা করছে।

সবশেষ রোববার রাত ৮ টার দিকে পিরোজপুর পৌরসভার পাশে অবস্থানকালে কাদেরের কাছে মন্টু পাওনা টাকা চাওয়ায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে কাদের ভ‚ক্তভোগী মন্টুকে মারধোর করে। এরপর মন্টু তার দোকানে ফিরে যাওয়ার কিছুক্ষণ পর কাদেরের ছেলে সাজ্জাদ হাসান জুয়েল গাজী, জুবায়ের এবং জিহাদসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন মন্টুর উপর হামলা করে, এলোপাতারিভাবে কিল ঘুষি মারে এবং লাঠি ও ইট দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। এছাড়াও মন্টুকে অভিযুক্তরা প্রকাশ্যে কান ধরে উঠবস করতে বাধ্য করে।

এরপর হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করে। তবে মন্টুকে মারধোরের বিষয়ে অভিযুক্ত কাদেরের ছেলে জুয়েল জানায়, তার বাবার সাথে মন্টুর ঝামেলা হয়েছিল। তবে বিষয়টি ওইদিনই সমাধান হয়েছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে পিরোজপুর সদর থানার পরিদর্শক মোঃ তরিকুল ইসলাম জানান, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি

পাওনা টাকা চাওয়ায় হামলার শিকার ব্যবসায়ী

সর্বশেষ পরিমার্জন: ০৫:৫১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫