ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
পিরোজপুর পৌরসভার

পানি ও খাল সমস্যা সমাধানের আশ্বাস সোলার স্ট্রিট লাইট প্রকল্পও পুনরায় চালুর উদ্যোগ

  • পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন : ০৩:০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ বার পঠিত
পিরোজপুর অফিস:    পিরোজপুর পৌরসভার দীর্ঘদিনের পানি সংকট নিরসন এবং পৌর এলাকার খালগুলো পর্যায়ক্রমে খননের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী রওনাকুল ইসলাম টিপু। বৃহস্পতিবার রাতে পিরোজপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের আওতাধীন সোলার স্ট্রিট লাইট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন এবং পৌরসভা কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, পৌরবাসীকে নাগরিক সেবা নিশ্চিত করতে এবং উন্নয়নমূলক প্রকল্পগুলোর যথাযথ বাস্তবায়ন তদারকির লক্ষ্যে সরেজমিনে কার্যক্রম পরিদর্শন করা হচ্ছে। এর আগে পিরোজপুর পৌরসভায় ১১৩টি সোলার স্ট্রিট লাইট স্থাপনের প্রকল্প অনুমোদন পেলেও তা যথাযথভাবে সম্পন্ন হয়নি। প্রকল্পটি পুনরায় চালু করে সোলার লাইটের সুফল যাতে সাধারণ মানুষ পায়, সে বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। জনগণের অর্থের কোনো ধরনের অনিয়ম বা অপচয় সহ্য করা হবে না বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সুরক্ষায় গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে দেশের বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি খাতের বিভিন্ন সমস্যা সমাধানেও কাজ করা হচ্ছে।পিরোজপুর পৌরসভার খালগুলো পর্যায়ক্রমে খননের উদ্যোগ নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, পিরোজপুর শহরের পাশ দিয়ে প্রবাহিত বলেশ্বর নদ খননের বিষয়েও পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পিরোজপুর জেলার বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর পৌরসভার প্রশাসক মাহমুদুর রহমান মামুন, নির্বাহী প্রকৌশলী ধ্রুবলাল বণিক, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহিন এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. নাদিম শেখ।
এ ছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী এবং পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
17 October 2026

কক্সবাজারের রিসার্টে অগ্নিকান্ড:১০ পর্যটকের মৃত্যু,আহত-৭: ঘটনাস্থলে পরিদর্শন করেছেন এমপি শাহজাহান চৌধুরী

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

পিরোজপুর পৌরসভার

পানি ও খাল সমস্যা সমাধানের আশ্বাস সোলার স্ট্রিট লাইট প্রকল্পও পুনরায় চালুর উদ্যোগ

সর্বশেষ পরিমার্জন : ০৩:০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬