ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
নাগরিক ভাবনা ॥ Nagorik Bhabna
নাগরিক ভাবনা ॥ Nagorik Bhabna
নাগরিক ভাবনা ॥ Nagorik Bhabna
  • 🏠
  • জাতীয়
    • শীর্ষ খবর
    • রাজনীতি
    • বিবিধ
      • দুর্ভোগ-ভোগান্তি
      • আইন ও আদালত
      • খবর বিজ্ঞপ্তি বা প্রেস রিলিজ
      • বিভাগীয় খবর
        • খুলনা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • ঢাকা বিভাগ
        • বরিশাল বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • রংপুর বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • সিলেট বিভাগ
  • রূপসী বাংলা
  • বহির্বিশ্ব
  • খোলা জানালা
    • মুক্তমত
    • মহাশয়, জানেন তো ঘটনাটা!
    • ডাক হরকরা
    • পিয়াসের ডায়েরি থেকে …
    • প্রিয় মুখ
  • খেলার মাঠ
  • বিনোদন পাড়া
  • সাপ্তাহিক আয়োজন
    • অর্থনীতি ও বাণিজ্যের হালহকিকত
    • কর্ম-কর্মস্থল-কর্মসংস্থান
    • কৃষি ও কৃষক
    • গৃহিণীর রসুইঘর-ঘরসজ্জা
    • তথ্য-প্রযুক্তিতে বিজ্ঞান
    • ধর্ম-সংস্কৃতি ও ইতিহাস
    • নগর জীবন
    • ভ্রমণ ও পর্যটন
    • যাপিত জীবনে স্বাস্থ্য
    • শিক্ষা-শিক্ষার্থী-শিক্ষাঙ্গন
    • সাহিত্য ভাবনা
  • নাগরিক টুকিটাকি
    • আমাদের সম্পর্কে জানুন
      • পরিবারের সহকর্মীবৃন্দ
      • নাগরিকে যুক্ত হতে নির্দেশনা
    • নাগরিক পরিচিতি
      • ই-নাগরিক ভাবনা
      • নাগরিক মাল্টিমিডিয়া
      • সোশ্যাল মিডিয়ায় নাগরিক
      • নাগরিক মার্ট
      • নাগরিক শেল্টার
    • আরো দেখুন
      • এ্যান্ড্রয়ডে ডাউনলোড করুন ‘নাগরিক এ্যাপস’
      • লেখা পাঠান নাগরিকে
  • ই-নাগরিক ভাবনা
  • নাগরিক মাল্টিমিডিয়া
  • নাগরিক পরিবার
  • প্রতিনিধি হতে নির্দেশনা
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
  • 🏠
  • প্রিয় মুখ, বিভাগীয় খবর, ময়মনসিংহ বিভাগ, রূপসী বাংলা
  • পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি সুলতান মাহমুদ বাবু

পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি সুলতান মাহমুদ বাবু

  • নাগরিক ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ পরিমার্জন : ০৩:২৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২৪০ বার পঠিত

‎আবিদ হাসান, ইসলামপুর (জামালপুর)  : ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি এবং জামালপুর-২ (ইসলামপুর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ. ই. সুলতান মাহমুদ বাবু পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। সোমবার জাতীয় সংসদে অনুষ্ঠিত সংসদীয় কমিটির এক সভায় তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয় বলে জানা গেছে।
‎
‎​পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত করায় জনাব এ. ই. সুলতান মাহমুদ বাবু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। সেই সাথে তাঁর ওপর অর্পিত দায়িত্ব তিনি যথাযথ নিষ্ঠা ও সততার সাথে পালন করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
‎
‎​এ সময় এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে এবং নদী রক্ষা, বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন প্রতিরোধ ও সেচব্যবস্থার উন্নয়নে তিনি কাজ করে যাবেন। তাঁর নির্বাচনী এলাকা দীর্ঘদিন ধরেই যমুনা ও ব্রহ্মপুত্র নদের ভাঙন, নদী খনন, পানি সংরক্ষণ এবং সেচসুবিধা সম্প্রসারণের মতো নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। পানি সম্পদ যেহেতু দেশের অর্থনীতি, কৃষি ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।
‎
‎​
‎এমপি সুলতান মাহমুদ বাবু পানি সম্পদ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সদস্য হওয়ায় তাঁর নির্বাচনী এলাকা ইসলামপুরে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। স্থানীয় নেতৃবৃন্দ মনে করেন, যমুনা ও ব্রহ্মপুত্র নদের ভাঙনকবলিত ইসলামপুরবাসীর দীর্ঘদিনের দুঃখ লাঘবে এবং নদীভাঙন রোধে তিনি এখন সংসদে আরও জোরালো ও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
‎
‎​
‎ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান বলেন,“মাটি ও মানুষের নেতা, আমাদের অভিভাবক জনাব এ. ই. সুলতান মাহমুদ বাবুকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ইসলামপুরবাসী দীর্ঘদিন ধরে নদীভাঙনের যে ভয়াল গ্রাসের শিকার, আমরা বিশ্বাস করি তাঁর বলিষ্ঠ পদক্ষেপে এবার তার একটি স্থায়ী সমাধান হবে। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আগামী দিনের পথচলায় সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
সম্পর্কিত খবর :
এ জাতীয় আরও খবর

নীলফামারীতে জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, সংঘর্ষে একজন নিহত

এলাকাবাসীর টমটম উপহার: নতুন করে স্বপ্ন দেখছেন ‘পা’ হারানো জেলে বদিউল আলম

টঙ্গীতে সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ

রাজশাহীতে হত্যা চেষ্টা ও চাঁদাবাজি মামলার আসামি বেলাল হোসেন গ্রেপ্তার

সিরাজগঞ্জে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ভারত থেকে আসা ১৪৩ মোবাইল ফোন শিবগঞ্জে জব্দ, তৎপর ৫৩ বিজিবি

জনপ্রিয়

মধ্যরাতে এসিল্যান্ডের বাসায় নামজারির ফাইল নিয়ে নাইটগার্ড 

রুস্তমপুর পশুর হাটে ৫০০ টাকার খাজনা আদায় হচ্ছে ৮০০ টাকা, মনিটরিং টিমের কাছে অভিযোগের সত্যতা

চৌদ্দ বছরে চৌদ্দ ফুটের দুর্গা, ময়মনসিংহের সবচেয়ে বড় প্রতিমার দাবি উযুসের

দুবাই প্রবাসী শাকিলের হাত ধরে ডিজিটাল সেবায় নতুন দিগন্ত

বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

সর্বশেষ

নীলফামারীতে জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, সংঘর্ষে একজন নিহত

এলাকাবাসীর টমটম উপহার: নতুন করে স্বপ্ন দেখছেন ‘পা’ হারানো জেলে বদিউল আলম

টঙ্গীতে সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ

আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী

রাজধানী হকারমুক্ত হবে গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত: সড়কমন্ত্রী

দৈনিক নাগরিক ভাবনা
শেখ রিফান আহমেদ ভারপ্রাপ্ত সম্পাদক
উপদেষ্টা সম্পাদক: সৈয়দ সফি উপদেষ্টা ও প্রকাশক: আফরোজা সিদ্দিকা
দৈনিক নাগরিক ভাবনা
🏠 ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ☎️ 09649-230220 || 📱 01915-708187 || ✉️ info.nagorikvabna@gmail.com || 🌐 NagorikBhabna.com || ⓕ ◎ 𝕏 ▶️ @NagorikBhabna

পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি সুলতান মাহমুদ বাবু

সর্বশেষ পরিমার্জন : ০৩:২৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬